/ অপরাধ / ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 10 June, 2026 at 12:15 AM
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব বার্তায় থাকা লিংকে ক্লিক করলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার তীব্র ঝুঁকি রয়েছে। এ ধরনের সাইবার অপরাধের হাত থেকে রক্ষা পেতে সরকারি দপ্তরগুলোকে বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি দেশের সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত জরুরি চিঠি পাঠিয়ে সতর্ক করেছে সংস্থাটি।
বিআরটিএ’র চিঠিতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে ‘ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি’, ‘স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন’, কিংবা ‘আপনার বকেয়া জরিমানা আছে’— এই ধরনের প্রতারণামূলক বার্তা মোবাইলে পাঠাচ্ছে।
এই বার্তাগুলোর সঙ্গে ‘bsbrtcar-bdpay.sbs’, ‘bspbrtcar-govbd.online’, ‘bspbrtn-gov.cc’, ‘bspbrtcar-payfeebd.icu’, ‘bsp.brtagov.top’, ‘bsp.brta.vu/bd’, ‘bsp.brtas.vuwbd’, ‘bspbrtai-gov.cc’, ‘bsapqzc.lat’ কিংবা ‘bsp.brtas.cfd’- এর মতো বিভিন্ন ফিশিং লিংক পাঠানো হচ্ছে। এসব লিংক হুবহু বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি)-এর আদলে তৈরি। তবে, এসব জাল ওয়েবসাইট বা পোর্টালের সঙ্গে বিআরটিএর প্রকৃত সার্ভিস পোর্টালের লিংক (bsp.brta.gov.bd) কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
এটিকে সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, এই ধরনের সন্দেহজনক মোবাইল মেসেজের লিংকে ক্লিক না করা, কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে তথ্য পেলেই তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট) অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
বিআরটিএ’র এই চিঠি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের সচেতন ও সতর্ক করা হচ্ছে।
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘বিআরটিএর চিঠি পাওয়ার পর আমাদের অধীনস্থ সব দপ্তর ও সংস্থায় চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, এই ধরনের জাল ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীর মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং তথ্য কিংবা অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে। প্রতারক চক্র পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে বড় ধরনের আর্থিক জালিয়াতি সংঘটিত করতে পারে।

ডেটাবেজ ফাঁসের উৎস খুঁজে বের করার দাবি

বিআরটিএ’র নাম ব্যবহার করে এমন সুনির্দিষ্ট প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। 
তিনি বলেন, ‘এটি কোনো সাধারণ বা নির্বিচার গণবার্তা (বাল্ক এসএমএস) নয়। যাদের মুঠোফোন নম্বরের সঙ্গে গাড়ির নিবন্ধন যুক্ত রয়েছে, মূলত তাদের কাছেই এই নিখুঁত বার্তাগুলো বেশি যাচ্ছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা যায়, কোনো না কোনোভাবে বিআরটিএর যানবাহন নিবন্ধন-সংক্রান্ত ডেটাবেজের তথ্য অপব্যবহার বা ফাঁস করা হয়েছে।’
তার মতে, এই ঘটনার গভীর তদন্তে বিআরটিএর অটোমেশন সিস্টেম, সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান (ভেন্ডর) এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিবিড়ভাবে খতিয়ে দেখা প্রয়োজন। কীভাবে বিপুলসংখ্যক ব্যবহারকারীর এই গোপন তথ্য প্রতারকদের হাতে পৌঁছাল, তা অবশ্যই তদন্তের মাধ্যমে বের করতে হবে।
তানভীর হাসান জোহা আরও বলেন, ‘অনেকেই ফিশিংয়ের বিষয়টি বুঝতে না পেরে লিংকে গিয়ে টাকা দিয়েছেন, ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য দিয়েছেন কিংবা বিভিন্ন মাধ্যমে অর্থ পরিশোধ করে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পরও অনেক ক্ষেত্রে তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায় না।’
এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন, বিআরটিএর তথ্যভান্ডার ও অনলাইন সেবাগুলোতে কোনো নিরাপত্তা দুর্বলতা (ভালনারেবিলিটি) রয়েছে কি না, সেটি অবিলম্বে পরীক্ষা করা জরুরি; কারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার শতভাগ দায়িত্ব রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।
তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো তথ্য ফাঁস বা নিরাপত্তা দুর্বলতার ঘটনা ঘটে থাকে, তবে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ঘটনার পেছনে জড়িত মূল চক্রকে আইনের আওতায় আনতে হবে। আধুনিক প্রযুক্তির এই যুগে ফিশিং লিংক, ভুয়া ডোমেইন, অবৈধ পেমেন্ট গেটওয়ে এবং বার্তা প্রেরণকারী মূল উৎস শনাক্ত করা মোটেও অসম্ভব নয়।
তানভীর হাসান জোহা বলেন, ‘বাংলাদেশের সাইবার সক্ষমতা এতটা দুর্বল নয় যে এসব ফিশিং চক্রের অবস্থান শনাক্ত করা যাবে না। সঠিক কারিগরি তদন্তের মাধ্যমে এসব প্রতারণার উৎস, সংশ্লিষ্ট সার্ভার এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব। তা ছাড়া, সাইবার অপরাধ ঘটার পর সতর্কবার্তা দেওয়ার চেয়ে আগে থেকেই নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো বেশি কার্যকর। এতে সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি থেকে বাঁচবে।’ 
একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের নাগরিকদের অজানা বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করার এবং ওটিপি (OTP), পাসওয়ার্ড, ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি ...
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
দীর্ঘদিন ধরে সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
দেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আবারও বাড়ছে। যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মনে করা ...
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ব বাজারে ...
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির ...
১০
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিল ও বিশেষ সুবিধার কারণে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। সেই সাময়িক স্বস্তি বেশিদিন টেকেনি। নতুন ...
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক ...
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
‌‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ!’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। ৩ ...
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ...
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার ...
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ ...
১০
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারকে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com