|
প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
নতুন বার্তা, ঢাকা:
|
প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের কর্পোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা ও পুরস্কার উপভোগ করার সুযোগ পাবেন।চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশ-এর সকল আউটলেটে ১২% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি আইফোন জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন এবং গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে শেখ জাহীন আহমেদ, চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং; নাহরীন কাইয়ুম, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং এবং গ্যালিটোস বাংলাদেশ-এর পক্ষে মো. মিরাজুল ইসলাম, বিজনেস হেড এবং মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার–অপারেশনস। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলো। |