|
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের ফসলি জমির মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটি স্থাপন করে রাখা হয়েছিল। সকালে মাঠে বেশ কয়েকটি গরু ঘাস খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু হয়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, ঘটনাটি তারা শুনেছেন পূর্বে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ছিল বলে জানা ছিলনা। বিষয়টি প্রয়োজনীয় গুরুতর ব্যবস্থা নেয়া হবে। কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাসেল জানান, বাঁশের খুঁটি ভেঙে পড়ার পর গরুগুলো তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যায়। কালিহাতী থানার ওসি তৌফিক আজম ঘটনাটি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ টি গরু মারা গেছে। |