|
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
আসাদ হোসেন রিফাতঃ
|
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে দুই দিন ব্যাপী ভোটমারী স্কুল মাঠে ষোলো দলের ফুটবল খেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ,ডাঃ মোঃ মোস্তফা জামান সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) রংপুর মেডিকেল কলেজ, রংপুর।, ডঃ কামরান মেহেদী, ড.শহিবুল হক সবুজ, ড. রোকনুজ্জামান, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক উত্তরণ ডিগ্রী কলেজ ও আহবায়ক ভোটমারি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। খোরশেদ আলম সহকারী শিক্ষক কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রমুখ। ডাঃ মোঃ মোস্তফা জামান বলেন,সামাজিক সচেতনতার পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে। খেলায় ১৯৯২ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচ অংশগ্রহণ করেন । ২০২৩ ব্যাচ প্রথম হন ২০১২ ব্যাচ দ্বিতীয় হয়। |