|
কালাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি কালাই পৌরসভার কালিমহর মহল্লার জুয়েল রানার ছেলে। শিশুটির পরিবার ও প্রতিবেশীরা জানায়, জোবায়ের এর বাবা- মা বাড়িতে কাজ করছিলো। শিশুটি খেলতে বাড়ির বাহিরে গেলে খেয়াল করেনি তারা। কাজ শেষে শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের বাড়ির সামনে একটি পুকুরে খুঁজতে শুরু করলে শিশুটিকে ভাসতে দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন কবির শিশুটিকে মৃত ঘোষণা করেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। |