|
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্তবর্তী অসহায় ও দু:স্থ্য মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণসহ ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শণকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকার অসহায় ও দু:স্থ্য মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি বিবেচনায় এনে দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৬ শত নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। আর মানবিক এই উদ্দ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। |