/ জাতীয় / ঈদে জনশূন্য ঢাকা: বাসাবাড়ি নিরাপদ রাখতে পুলিশের নিরাপত্তা ছক
ঈদে জনশূন্য ঢাকা: বাসাবাড়ি নিরাপদ রাখতে পুলিশের নিরাপত্তা ছক
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 18 March, 2026 at 9:14 PM
ঈদে জনশূন্য ঢাকা: বাসাবাড়ি নিরাপদ রাখতে পুলিশের নিরাপত্তা ছকরমজান শেষের পথে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে তপ্ত কংক্রিটের রাজধানী ছাড়ছে লাখো মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট-সবখানেই উপচে পড়া ভিড়। কিন্তু রাজধানীর আবাসিক এলাকাগুলোর চিত্র ঠিক উলটো। অভিজাতপাড়া থেকে মধ্যবিত্তের আবাসন-সবই এখন প্রায় জনশূন্য। নির্জন অলিগলি আর খাঁ খাঁ করা ফ্ল্যাটবাড়িগুলো এই ঈদ আনন্দেই বয়ে আনতে পারে চরম বিষাদ। প্রতিবছর ঈদের ছুটিতে এমন ফাঁকা ঢাকাই হয়ে ওঠে চোরচক্রের টার্গেট। মানুষ যখন গ্রামে ঈদ উৎসবের আমেজে ব্যস্ত, তখন তাদের ঢাকার ফ্ল্যাট কতটা নিরাপদ-সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।
গোয়েন্দা তথ্য বলছে, ঈদের ছুটিকে ঘিরে আগে থেকেই ছক কষে প্রস্তুতি নেয় পেশাদার চোরচক্র। তাদের সদস্যরা দিনের বেলায় এলাকা রেকি করে। কখনো হকার সেজে, কখনো ভিক্ষুকের ছদ্মবেশে। তারা খেয়াল করে-কোন ফ্ল্যাটটি অন্ধকার আর কোথায় কদিন ধরে কেউ নেই। নিশ্চিত হওয়ার পরই তালাবদ্ধ ফ্ল্যাটে শুরু হয় রাতের অপারেশন।

জানা গেছে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখনকার চোররাও অনেক স্মার্ট। তাদের সঙ্গে থাকে গ্রিল কাটার পোর্টেবল মেশিন ও উন্নত মানের মাস্টার কি (চাবি)। এমনকি সিসি ক্যামেরা ঝাপসা করার স্প্রে বা সংযোগ বিচ্ছিন্ন করার কৌশলও এখন তাদের নখদর্পণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অপরাধের ধরন এখন অনেক পালটেছে। আগে শুধু গ্রিল কেটে চুরি হতো, এখন চোরচক্রের দলে থাকে লকার বা ডিজিটাল ভল্ট ভাঙার এক্সপার্ট। অনেক সময় তারা ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলে তথ্য সংগ্রহ করে। আবার কখনো বাড়ির দারোয়ানকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে অবলীলায় লুটপাট চালায়। ধানমন্ডি, গুলশান, উত্তরা কিংবা বনানীর মতো অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকলেও নজরদারির অভাবে সেগুলোই অপরাধীদের প্রথম টার্গেটে পরিণত হয়। অন্যদিকে বাড্ডা বা মোহাম্মদপুরের মতো জনাকীর্ণ এলাকায় ঝুঁকি যেন আরও এক ধাপ বেশি।

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নগরবাসীকে সতর্ক করে বলেছেন, সীমিত জনবল নিয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে নাগরিকদের নিজস্ব সচেতনতা ছাড়া শতভাগ নিরাপত্তা অসম্ভব। সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল করার পরামর্শ দিয়েছেন তিনি। ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলাদি ‘অরক্ষিত অবস্থায়’ না রেখে আত্মীয়স্বজনদের বাসায় রেখে যেতে পরামর্শ দেন ডিএমপি কমিশনার। যাদের ঢাকায় আত্মীয়স্বজন নেই, তাদের প্রয়োজনে থানায় রাখার কথাও জানান তিনি।

এদিকে র‌্যাব জানিয়েছে, এবার তিন স্তরের বিশেষ নিরাপত্তা বলয়ে থাকবে রাজধানী। র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, সদরঘাট ও সায়েদাবাদসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩২টি টিম সার্বক্ষণিক কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে থাকবে আরও ৬টি সিভিল টিম। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির মঙ্গলবার গাবতলী পরিদর্শন করে বলেন, ঈদযাত্রায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা যাত্রী হয়রানি বরদাশত করা হবে না। মহাসড়কে যানজট কমাতে যেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি শহরের ভেতরে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদেও শুরু হয়েছে অভিযান।

চুরির পর মামলা করার চেয়ে ‘প্রতিরোধ’ করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, বাড়ি ছাড়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। শুধু একটি তালার ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ। বাড়ি ছাড়ার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বড় অঙ্কের টাকা বা স্বর্ণালংকার বাসায় না রেখে বিশ্বস্ত কারও কাছে রাখার পক্ষে মত দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, দরজায় অতিরিক্ত বাইরের চেইন ব্যবহার না করাই ভালো। এটি ফাঁকা থাকার সংকেত দেয়। স্মার্ট লক বা ইন্টারনাল লক ব্যবহার করা নিরাপদ। বাড়ি যাওয়ার আগে ফ্ল্যাটের সিসি ক্যামেরা সচল আছে কি না দেখে নিতে হবে। গ্যাসের মেইন সুইচ বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা, বারান্দায় কাপড় মেলে না রাখা এবং ফেসবুকে ‘চেক-ইন’ দেওয়া থেকে বিরত থাকা নিরাপদ। অপরাধীরা এখন সোশ্যাল মিডিয়ায়ও নজর রাখে। এছাড়া অ্যাপার্টমেন্টগুলোতে অস্থায়ীভাবে বাড়তি গার্ড রাখা যেতে পারে। রাতে পর্যাপ্ত আলো থাকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে এ সময় ...
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি ...
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের পরিবহন খাতে ভাড়া আদায়ের যে মহোৎসব শুরু হয়েছে, তা গত ২০ বছরের রেকর্ড ...
রক্তের জন্য হাহাকার
রক্তের জন্য হাহাকার
আড়াই বছরের নাজনীন রাইসা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় ভুগছে। থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের বিছানায় বাবার কোলে ঘুমাচ্ছে সে। রাইসার বাবা আহমদ আলী ...
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদে সব স্তরের মানুষই কমবেশি কেনাকাটা করে। ঈদুল ফিতর ঘিরে দেশের বাজারে কেনাকাটার উৎসব চললেও এবার ক্রেতাদের মধ্যে এক ধরনের ...
শিক্ষায় বাড়বে বাণিজ্য
শিক্ষায় বাড়বে বাণিজ্য
স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বছরের শেষ দিকে ভর্তিকার্যক্রম শুরু হওয়ার কথা ...
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর পরেই সৌদি ...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ...
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। জানা যায় ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ...
১০
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com