/ জাতীয় / রক্তের জন্য হাহাকার
রক্তের জন্য হাহাকার
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 18 March, 2026 at 11:44 PM
রক্তের জন্য হাহাকারআড়াই বছরের নাজনীন রাইসা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় ভুগছে। থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের বিছানায় বাবার কোলে ঘুমাচ্ছে সে। রাইসার বাবা আহমদ আলী বলেন, ‘মেয়ের রক্ত সংগ্রহের জন্য বাগেরহাট থেকে প্রতি মাসে এ হাসপাতালে আসি। অন্য সময় রক্ত মিললেও রমজান মাসে রক্ত সংগ্রহ করা একটু কঠিন হয়ে পড়ে।
রমজানে রক্ত সংগ্রহ কমে আসায় বিপাকে পড়েছেন থ্যালাসেমিয়াসহ দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত সংকটাপন্ন রোগীরা। রক্তের সংকটে বিপন্ন হয়ে পড়েছে জীবন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কমেছে স্বেচ্ছায় রক্তদান। থ্যালাসেমিয়া রোগীদের পাশাপাশি অগ্নিদগ্ধ, কিডনিসহ জরুরি অপারেশনে রক্ত পেতেও ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে প্রতি বছর ১৩-১৪ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। দেশের জনসংখ্যার ১১ দশমিক ৪৫ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। অর্থাৎ দেশের জনসংখ্যা ১৮ কোটি হলে থ্যালাসেমিয়ার বাহক রয়েছে প্রায় ২ কোটি। নিয়মিত রক্ত পরিসঞ্চালন আর ওষুধই একজন থ্যালাসেমিয়া রোগীকে বাঁচিয়ে রাখে।
থ্যালাসেমিয়া এক ধরনের রক্তরোগ; যা বংশগতভাবে প্রবাহিত হয়। থ্যালাসেমিয়া রোগীকে সারাজীবন অন্যের রক্ত নিতে হয়। একজন থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে মাসে ১ থেকে ৩ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। দেশে এখন থ্যালাসেমিয়া রোগী ৮০ হাজারের বেশি। 
বাংলাদেশ থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসেন বলেন, ‘থ্যালাসেমিয়া রোগীদের বেঁচে থাকার প্রধান অবলম্বন নিরাপদ রক্ত।
প্রতিদিন আমাদের থ্যালাসেমিয়া হাসপাতালে রোগীদের জন্য ৩০ থেকে ৫০ ব্যাগ রক্ত প্রয়োজন হয়। এ রক্তের ৪০ ভাগ জোগান দেন স্বেচ্ছাসেবক তরুণরা।’ 
তিনি আরও বলেন, ‘রমজান মাসে রক্ত সংগ্রহ অনেক কমে যায়। কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্বেচ্ছায় রক্তদান কমে আসে। রোগীরা অনেক সময় স্বজনদের নিয়ে আসেন রক্ত দেওয়ার জন্য। এ ছাড়া রেড ক্রিসেন্ট, কোয়ান্টাম, পুলিশ ব্লাডব্যাংকের মতো নির্দিষ্ট কিছু ব্লাডব্যাংক থেকে রক্ত নেওয়া হয়। রোগীর বয়স এবং ওজনভেদে রক্তের প্রয়োজন হয়।’ থ্যালাসেমিয়া রোগীদের রক্ত ছাড়াও ওষুধ প্রয়োজন। এ ব্যয়বহুল চিকিৎসায় হৃদয়বান মানুষ ও প্রতিষ্ঠান অনেক সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রোটারি ক্লাব অব ঢাকা কারওয়ান বাজারের প্রেসিডেন্ট মাহবুবা আক্তার সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক বলেন, ‘রমজান মাসে অনেকের ধারণা থাকে এ সময় রক্তের প্রয়োজন কমে যায়। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিয়মিত অপারেশন ছাড়াও দুর্ঘটনা, প্রসূতি জটিলতা, ক্যানসার চিকিৎসা কিংবা বিভিন্ন জরুরি অবস্থায় প্রতিদিনই বহু রোগীর রক্তের প্রয়োজন হয়।’ 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। দেশের অধিকাংশ হাসপাতালের নিজস্ব কোনো রক্তদাতা গ্রুপ নেই। অর্থাৎ কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে সেই রক্ত সংগ্রহের দায়িত্ব পুরোপুরি রোগীর স্বজনদের ওপরই বর্তায়। ফলে রমজান মাসে এ দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রায়ই কঠিন দুর্ভোগের মুখে পড়েন। দিনের বড় অংশ রোজা থাকায় অনেক স্বেচ্ছায় রক্তদাতা ইফতারের পর রক্ত দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ঠিক সেই সময়ই বড় শহরগুলোতে যানজট চরমে পৌঁছে যায়। ফলে অনেকেই রক্ত দিতে ইচ্ছুক থাকলেও সময়মতো পৌঁছাতে পারেন না। রাষ্ট্রীয়ভাবে কোনো সমন্বিত ও নির্ভরযোগ্য রক্তদাতার তালিকা নেই। ফলে যখন রোগীর স্বজনরা রক্তের সন্ধানে নামেন, তখন অনেক সময়ই তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।’
থ্যালাসেমিয়া রোগীদের পাশাপাশি কিডনি ডায়ালাইসিস, বিভিন্ন ধরনের অপারেশন, অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসায় রক্তের প্রয়োজন পড়ে। স্বেচ্ছায় রক্তদাতারা মানুষের জীবন বাঁচানোর আন্দোলনের দূত। প্রতি বছর বাংলাদেশে ৮-১০ লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ আসে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। বাকিটা আত্মীয়স্বজন ও পেশাদার রক্তদাতাদের মধ্য থেকে। স্বেচ্ছাসেবীদের মধ্যে একটা বড় অংশ পূরণ করে কোয়ান্টাম ফাউন্ডেশন, সন্ধানী, রেড ক্রিসেন্ট, পুলিশ ব্লাডব্যাংকসহ বেসরকারি সংস্থা। রমজান মাসে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বেচ্ছায় রক্তদাতাদের বড় অংশ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে রক্ত সংগ্রহে ক্যাম্পও পরিচালনা করতে পারছে না হাসপাতাল বা সংগঠনগুলো। ফলে কমে এসেছে রক্ত সংগ্রহের পরিমাণ। এর মধ্যে হাসপাতালে আহত রোগীদের জরুরি অপারেশনেও রক্ত জোগাড় করতে হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে এ সময় ...
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি ...
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের পরিবহন খাতে ভাড়া আদায়ের যে মহোৎসব শুরু হয়েছে, তা গত ২০ বছরের রেকর্ড ...
রক্তের জন্য হাহাকার
রক্তের জন্য হাহাকার
আড়াই বছরের নাজনীন রাইসা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় ভুগছে। থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের বিছানায় বাবার কোলে ঘুমাচ্ছে সে। রাইসার বাবা আহমদ আলী ...
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদে সব স্তরের মানুষই কমবেশি কেনাকাটা করে। ঈদুল ফিতর ঘিরে দেশের বাজারে কেনাকাটার উৎসব চললেও এবার ক্রেতাদের মধ্যে এক ধরনের ...
শিক্ষায় বাড়বে বাণিজ্য
শিক্ষায় বাড়বে বাণিজ্য
স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বছরের শেষ দিকে ভর্তিকার্যক্রম শুরু হওয়ার কথা ...
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর পরেই সৌদি ...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ...
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। জানা যায় ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ...
১০
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com