|
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় জব্দ করা ৮০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নূরনগর বাজারে দুটি মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুজনকে আটক করা হয় এবং ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার এবং অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা ৮০ কেজি চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। |