/ রাজনীতি / ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 22 November, 2026 at 4:40 PM
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেছেন, প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে। 

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, অনেকে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।

তিনি লেখেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে । তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করেছে।

এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ-এটা সত্য উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে । আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।

তিনি লেখেন, পাঁচজনের মৃত‍্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।

‘এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে।’

তিনি আরও লেখেন, সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি।

‘পরিস্থিতি কিছুটা শান্ত হয় ।এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা ইতোমধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।’

শফিকুল আলম লেখেন, এদিকে আওয়ামী লীগকে আরও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল। যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না।

জামায়াতের আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

‘আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে- তা অভূতপূর্ব। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা।

এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে কৌশলগত খুব কম সুযোগই রয়েছে। এখন তাদের সামনে দুটি পথ—হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া।’

তিনি আরও লেখেন, কার্যত আওয়ামী লীগ এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে, যেখানে সহিংসতা বাড়াতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

সরকার ও বিরোধী দলগুলোকে কোনো রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চাইলে এখন তাদের সামনে সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।

‘কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে।’

শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়। আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে।

সময় দ্রুত ফুরিয়ে আসছে কোড করে তিনি লেখেন, মূলত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।

‘বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। শ্রীরাধা দত্ত উল্লেখ করেছেন, ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না।

কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই!

রমজানের পর আসবে বর্ষাকাল। তখন হাসিনা এবং কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনা করা ছাড়া দেশটির সামনে খুব বেশি বিকল্প থাকবে না।

সম্ভবত তাদের নীরবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি তাকে নীরব থাকার পরামর্শও দেওয়া হতে পারে।

এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত।

আর ড. শফিকুর রহমানের কথা-বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ...
২
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ...
৩
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
কক্সবাজারের রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)  ...
৪
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কক্সবাজারের রামুতে মরহুম আহমেদুল হক চৌধুরী স্মৃতি খোন্দকারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার ...
৫
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ...
৫
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি ...
৭
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এ লক্ষ্যে তার নামে স্কলারশিপ চালু করা হয়েছে এবং তরুণ ...
৮
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
৯
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও ...
১০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৩
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৪
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৫
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় শিক্ষার্থী ও হোটেল স্টাফদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তীব্র ...
৭
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৮
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। কার্যক্রম নিষিদ্ধ ...
৯
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
১০
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com