/ অপরাধ / টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ, ক্রাইমে মিরপুর
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ, ক্রাইমে মিরপুর
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
Published : Monday, 23 November, 2026 at 4:26 PM
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ, ক্রাইমে মিরপুরঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। 

অন্যদিকে, গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লালবাগ বিভাগ।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভাগ ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা বিভাগের মধ্যে সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ হয়েছিল লালবাগ বিভাগ। তার আগের মাসেও সেরা হওয়ার স্বীকৃতি পায় বিভাগটি। ফলে অক্টোবরসহ টানা তিন মাস ডিবিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল লালবাগ বিভাগ।

অন্যদিকে, অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। এ ছাড়া মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় হয়েছে কামরাঙ্গীরচর থানা।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন। দ্বিতীয় হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশিকুর রহমান।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সায়দাবাদ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় হয়েছেন সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হয়েছেন হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ ...
২
শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত
শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত
দেশের ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ২৫০ জনের বেশি অধ্যক্ষ ও স্কুলপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’। শিক্ষার্থীদের ...
৩
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
৪
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে। ...
৫
হাসিনার দেশে ফেরা: পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা
হাসিনার দেশে ফেরা: পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ...
৫
এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ...
৭
বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের সূত্র ধরে বেরিয়ে আসে কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার ভাই এনামুল ...
৮
ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের
ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের
বৈশ্বিক বাজারে ভিওনের ৩০ বছর পূর্তি ও ‘ক্যাপিটাল মার্কেট ডে’তে ২০৩০ সাল-কেন্দ্রিক কৌশল ঘোষণা; বিনিয়োগ, উদ্ভাবন ও ‘পিপল-ফার্স্ট’ সংস্কৃতির মাধ্যমে ...
৯
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধ এবং জলজ প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক ...
১০
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ, ক্রাইমে মিরপুর
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ, ক্রাইমে মিরপুর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। অন্যদিকে, গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে টানা ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৩
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৪
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৫
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৭
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৮
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৯
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
১০
ঘটনাবহুল আধ ঘণ্টা, তারপর টানা দুই ওভারে আউট তামিম-মুমিনুল
ঘটনাবহুল আধ ঘণ্টা, তারপর টানা দুই ওভারে আউট তামিম-মুমিনুল
মাহফিজুল ইসলাম রবিন বারকয়েক পরাস্ত হলেন। রিভিউয়েও বাঁচলেন। ব্যাট ভাঙলো। তানজিদ হাসান তামিমও আম্পয়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জীবন ফিরে পেয়েছিলেন। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com