/ অর্থনীতি / বাণিজ্য / বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
রয়টার্স এক্সক্লুসিভ
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 28 November, 2026 at 12:33 AM
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারতশ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো।
গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নিয়েছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় ধাক্কা, যার প্রভাব বর্তমান অস্থিরতার সময়কাল ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সেই সুবিধাকে দুর্বল করে দিয়েছে, যার ওপর ভর করে দেশটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
ক্রয়াদেশ সরে যাওয়ার এই ঘটনায় ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে শিল্পনেতারা জানিয়েছেন।
গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ বাঁধে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করলেও মাঠপর্যায়ের অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পনেতাদের মতে, এই মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও সংকুচিত হয়ে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। আর এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। আর এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। এছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তার ভাষায়, এমন এক সময়ে মজুরি বাড়াতে হলো যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরে যাওয়াটা একদিকে যেমন আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, তেমনি বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।
তবে কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা হলো, একবার যে ক্রয়াদেশ সরে গেছে, ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রকট হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত ডেলিভারি বা পণ্য পৌঁছানোর সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর চাপে থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়। তার তথ্যমতে, বাংলাদেশের চেয়ে ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য ডেলিভারি দিতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের জট বা ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা এখন ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে (এয়ার ফ্রেইট) পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে তার বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন এবং জানিয়েছেন যে আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফেরানো এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। তার মতে, সাময়িক এই স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ না নেয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প খোলা রয়েছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদার করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে ...
২
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট ...
৩
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ ...
৪
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের ...
৫
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...
৫
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে ...
৭
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি ...
৮
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
​সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল ...
৯
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
১০
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৪
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ ...
৫
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ...
৫
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা ...
৭
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
হলমার্ক দেখে স্বর্ণ কিনলে কি আসল জিনিস পাওয়া যাচ্ছে? ভারতের যোধপুরে এক তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গহনায় ‘রেনিয়াম’ নামের এক ...
৮
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
যখন গণতন্ত্রকে বৃহত্তর আঙ্গিকের গতিময় একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, তখনই সুস্পষ্ট হয়ে ওঠে যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আছে, যা ...
৯
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ...
১০
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com