/ সারাদেশ / স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
Published : Wednesday, 25 November, 2026 at 9:25 PM
স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনদিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার ক্যাফে অর্কিডে সংবাদ সম্মেলন করেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার একটি ক্যাফে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা: মো: আব্দুল আহাদ, সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এন.এইচ.এ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, এনসিপি,  ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (দিনাজপুর-৫)। তিনি সংবাদ সম্মেলনে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষরেরা অতি গোপনে কাজ করছে। দেশে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফুলবাড়ীতে ওপেন পিট কয়লা খনি বাস্তবায়ন করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। আমরা এই এলাকায় কোনোভাবে ওপেন পিট কয়লাখনি চাই না। কেউ যদি ফুলবাড়ীর মানুষকে না জানিয়ে অতি গোপনে কয়লাখনি করতে চায় তাহলে আমরা বসে থাকবো না। প্রয়োজনে ২৬ শে আগস্টের মতো জীবন দিব। তবুও কয়লাখনি হতে দিব না।
তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। আমরা আমাদের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী ঠিক করছি। আমরা আমাদের মধ্যে মনোনীত প্রার্থী বেঁছে নিয়ে নির্বাচনে অংশ নিব। ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাব। যেহেতু ফুলবাড়ী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে । ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে ভবনের ছাদ ভেঙ্গে মানুষের শরীরে পড়ছে। এই ভবনটি প্রায় ২০০ বছরের। অথচ এখানে নতুন কোনো ভবন নির্মাণের কোনো দৃষ্টি নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে কীভাবে ফুলবাড়ীর উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করবো। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: ইমরান চৌধুরী নিশাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-এনসিপি, দিনাজপুর জেলা শাখা এবং এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ফুলবাড়ী উপজেলা পরিষদ, মো: শিহাব হোসেন, যুগ্ম সমন্বয়কারী- ফুলবাড়ী এনসিপি এবং পৌর মেয়র প্রার্থী, ফুলবাড়ী পৌরসভা, জাকির আহম্মেদ, যুগ্ম সমন্বয়কারী- ফুলবাড়ী এনসিপি। সঞ্চালনায় ছিলেন মো: বিশাল আহমেদ, সদস্য, ফুলবাড়ী উপজেলা এনসিপি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফুলবাড়ী উপজেলা শাখা। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।   


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত
১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ...
২
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটির ...
৩
স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার ক্যাফে অর্কিডে সংবাদ ...
৪
জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধ্যয়নরত সন্তানদের মাঝে জিসিটি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান। গতকাল বুধবার সকাল ১০.৩০ ...
৫
সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ
সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ...
৫
সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরার ...
৭
নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের
স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও দাম দেখে সিদ্ধান্ত নেন বেশির ভাগ ক্রেতা। তবে ফোন কেনার পর কোনো সমস্যা ...
৮
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
টাঙ্গাইলে কাঙ্খিত ফলনেও লোকসানের শঙ্কায় কৃষকরা
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ...
৯
সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জে যুবলীগ সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাকে গ্রেফতার করা ...
১০
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণগ্রহীতা সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার (সি.আর.) মামলায় আদালত ২৫ নভেম্বর ২০২৬ দণ্ডাদেশ প্রদান করেছেন। ...
 
১
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
২
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৩
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৪
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
৫
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৫
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
৭
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ক্ষমতা আঁকড়ে রাখতে এবার ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু
ইসরায়েলের গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ...
৮
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার
২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে ...
৯
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
কোটি টাকার যন্ত্রে মরিচা, আমদানিনির্ভর ব্লাড ব্যাগে পকেট কাটছে রোগীর
স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে সরকারি উৎপাদন ...
১০
রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
রাজনীতির আগুনে পুড়ছে দেশ: নিরাপত্তা দেবে কে?
গত কয়েক দিন ধরেই রাজনীতির মাঠে যে উত্তাপ ও টানটান উত্তেজনা বিরাজ করছিল, তার চূড়ান্ত ও ভয়াবহ রূপ দেখা গেছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com