|
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সাবেক এমপির পিএস কৃষক লীগ কর্মীর মৃত্যু, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিষ্ফোরণে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে মোহাম্মদ টমাস (৩৫)। তিনি উপজেলা কৃষক লীগের কর্মী বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রা জানান, নিহত টমাস স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সে উপজেলা কৃষকলীগের কর্মী এবং চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস হিসেবে পরিচিত। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পুটিমারি বিল এলাকায় ককটেল তৈরির সময় বিষ্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের নাম ও ঠিকানা জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, বোমা বা ককটেল বিষ্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহতের সংবাদ শুনেছি। আমি এখন ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানাতে পারবো। |