/ রাজনীতি / ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 24 November, 2026 at 1:49 AM
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ইতিহাসে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন এমন অনেক ডাকসাইটে ছাত্রনেতা, যারা পরবর্তী সময়ে মূল সংগঠন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একেকটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুধু সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না; নিজেদের নেতৃত্বের দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, আকাশচুম্বী জনপ্রিয়তা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ছাত্রসমাজেও আলাদা পরিচিতি পেয়েছিলেন। তাদের অনেকেই এখনও ছাত্ররাজনীতির আইকন। তবে সবাই যে অনুসরণীয় নেতৃত্ব তা নয়, সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ বিতর্কিতও হয়েছেন।

ছাত্রদলের রাজনীতিতে একসময় নেতাকর্মীদের মুখে মুখে ছিল কয়েকটি জুটির নাম। তারা হলেন—বাবলু-নীরু, দুদু-রিপন, আমান-খোকন, রিজভী-ইলিয়াস, মিলন-মোশাররফ, এ্যানি-সোহেল, পিন্টু-লাল্টু, হেলাল-বাবু, টুকু-আলিম, কিংবা রাজিব-আকরাম। এসব নামের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রদলের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক উত্থানের ইতিহাস।

সেই আলোচিত জুটিগুলোর অনেকেই এখন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কেউ মন্ত্রিসভায়, কেউ সংসদ সদস্য, আবার কেউ দলের নীতিনির্ধারণী পর্যায়ে। তবে সবার রাজনৈতিক পথ এক রকম হয়নি। কয়েকজন প্রয়াত হয়েছেন, কেউ দলীয় রাজনীতি থেকে নিষ্ক্রিয়, আবার কেউ দল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাসে অবস্থান করছেন। 

ছাত্রদলের সাবেক এসব নেতার বর্তমান অবস্থান পর্যালোচনা করলে ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান-পতনের নানা চিত্র সামনে আসে।

বাবলু-নীরু

আশির দশকে সামরিক স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের আলোচিত দুই নাম ছিলেন মাহবুবুল হক বাবলু ও সানাউল হক নীরু। তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তা ছাত্রদলকে ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর ছাত্রসমাজে পরিচিত করে তোলে।

১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে গুলিবিদ্ধ হওয়ার পর বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন বাবলু। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্রদলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে স্মরণ করা হয় তাকে।

অন্যদিকে, গণঅভ্যুত্থানের সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং সর্বদলীয় ছাত্রসংগঠনগুলোর চাপের মুখে ছাত্রদল ও বিএনপি থেকে বহিষ্কৃত হন সানাউল হক নীরু।

সানাউল নীরু হচ্ছেন বাবলুর আপন ছোটভাই। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তার দলে ফেরার কথা নানা সময়ে শোনা গেলেও আজও সেটি হয়ে উঠেনি। তিনি অন্য কোনো দলও করেননি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন নীরু। ডাকসু ভোটে আমান-খোকন-মিলনদের জয়ী করার পেছনে তার ভূমিকা নানা সময়ে প্রশংসিত হয়ে আসছে।

দুদু-জালাল, দুদু-বাবলু ও রিপন

আশির দশকে ছাত্রদলের নেতৃত্বে আলোচিত নাম ছিলেন শামসুজ্জামান দুদু, মাহবুবুল হক বাবলু ও ড. আসাদুজ্জামান রিপন। দুদু ১৯৮৫ ও ১৯৮৬ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ।

পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন দুদু। চুয়াডাঙ্গা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

দুদুর পর ১৯৮৭ সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন জালাল আহমেদ। তার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল হক বাবলু। তবে সভাপতি হিসেবে ছাত্রদলের রাজনীতিতে বেশিদিন থাকতে পারেননি জালাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এরশাদের সঙ্গে সমঝোতা ও আঁতাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বিএনপির রাজনীতিতে তাকে ‘রাজনৈতিক বেঈমান’ হিসেবে অভিহিত করা হয়।

জালাল আহমেদ জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পরপরই ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে নিহত হন বাবলু। ছাত্রদলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ছাত্রনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।

জালালের পর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান আসাদুজ্জামান রিপন। তার কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন বাবলু। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন রিপন। পরবর্তী সময়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশেষ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। একসময় দলীয় রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরে আবার সক্রিয় হন। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান।

আমান-খোকন

নব্বইয়ের দশকে ছাত্রদলের রাজনীতিতে আলোচিত জুটি ছিলেন আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। আমান ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েও আলোচনায় আসেন।

১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে আমানউল্লাহ আমান ভিপি এবং খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। এজিএস হন নাজিমুদ্দিন আলম। ওই নির্বাচনে ভিপি পদে আমান ৭ হাজার ৩৮৯ ভোট, জিএস পদে খোকন ৭ হাজার ১৯১ ভোট এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নাজিম উদ্দিন আলম ৭ হাজার ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। ছাত্রদল ওই নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় ২০টি পদেই জয়লাভ করে।

আমান-খোকনের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর প্রায় ছয় মাস পর ৬ ডিসেম্বর পতন ঘটে সামরিক স্বৈরশাসক এরশাদের। অর্থাৎ এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল সময়েই ডাকসুর নেতৃত্বে এসেছিলেন এই দুই ছাত্রনেতা।

পরবর্তী সময়ে ছাত্রদলের এই দুই নেতা সংসদ সদস্য ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। আমানউল্লাহ আমান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে   বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আমান।

অন্যদিকে, খায়রুল কবির খোকন ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নরসিংদীর রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নির্বাচনি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০২৬ সালের সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি পদে রয়েছেন। 

রিজভী-ইলিয়াস

১৯৯২ সালে ছাত্রদলের নেতৃত্বে আসেন রুহুল কবির রিজভী ও এম ইলিয়াস আলী।  এই জুটি ছাত্র রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেন। রিজভী রাকসুর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। 

আর ইলিয়াস সিলেটের রাজনীতির পাশপাশি কেন্দ্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে গুমের শিকার হন। 

মিলন-মোশাররফ 

ছাত্রদলের পরবর্তী নেতৃত্বে আলোচিত নাম ফজলুল হক মিলন ও এবিএম মোশাররফ হোসেন। ১৯৯২ সালে ছাত্রদলের সভাপতি ছিলেন মিলন। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য। তার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মোশাররফ হোসেন। তিনি বর্তমানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য।

এ্যানি-সোহেল

১৯৯৬ সালের শেষ দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার নেতৃত্বাধীন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন হাবিব উন নবী খান সোহেল। ১৯৯৮ সাল পর্যন্ত এ্যানি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সোহেল কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান এবং ২০০০ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দেন।

ছাত্ররাজনীতির এই জুটি পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান সুসংহত করেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব।

এ্যানির কমিটির সাধারণ সম্পাদক সোহেল পরবর্তীতে ছাত্রদলের সভাপতি হন। ছাত্ররাজনীতির আইকন হিসেবে পরিচিত ছিলেন তিনি। এরপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন সোহেল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এই নেতা বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। অর্থাৎ, যে কমিটিতে এ্যানি সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক ছিলেন, সময়ের ব্যবধানে সেই দুই ছাত্রনেতাই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। তাদের একজন এখন মন্ত্রিসভায়, অন্যজন দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পিন্টু-লাল্টু

ছাত্ররাজনীতির আলোচিত নাম নাসিরউদ্দিন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। বিএনপির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে ২০১৫ সালের ৩ মে কারাগারে তার মৃত্যু হয়।

ছাত্রদলের মিলেনিয়াম জুটি হিসেবে পরিচিত ছিলেন পিন্টু ও সাহাবুদ্দিন লাল্টু। পিন্টু কমিটির সাধারণ সম্পাদক লাল্টু ২০০২ সালের পরবর্তী সময়ে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তবে ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার পর বিএনপির মূলধারার রাজনীতিতে আর শক্ত অবস্থান তৈরি করতে পারেননি তিনি। দলীয় রাজনীতিতে মতবিরোধ, অভিমান ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান। ২০০৮ সাল থেকে তিনি কানাডায় অবস্থান করছেন।

হেলাল-বাবু

২০০৩-০৪ মেয়াদে সাহাবুদ্দিন লাল্টুর পর ছাত্রদলের নেতৃত্বে ছিলেন আজিজুল বারী হেলাল। পরবর্তী সময়ে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শফিউল বারী বাবু। ছাত্রদলের নেতাকর্মীদের কাছে এই দুই নামও একসঙ্গে পরিচিত ছিল।

হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে, শফিউল বারী বাবু পরবর্তী সময়ে বিএনপির আরেক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হন। ২০২০ সালের ২৮ জুলাই তার মৃত্যু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তার স্ত্রী বিথিকা বিনতে হোসেনকে বিএনপি মনোনয়ন দেয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

টুকু-আলিম

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম খান আলিম। দুজনই পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেন।

টুকু বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের শীর্ষ নেতৃত্বেও ছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই কমিটির সাধারণ সম্পাদক আলিম সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শ্রাবণ-জুয়েল

২০২২ সালে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে কমিটি হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এই কমিটির ভূমিকা প্রশংসিত। শ্রাবণ যশোরের একটি আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়। আর জুয়েল অঙ্গ সংগঠনের রাজনীতি করতে আগ্রহী, এ কারণে কেন্দ্রীয় সদস্য পদও গ্রহণ করেননি। 

সাবেক ছাত্রদল নেতাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করলে দেখা যায়, সংগঠনটির নেতৃত্ব বিএনপির জন্য এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনশক্তির উৎস। একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অনেকেই এখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব, সংসদ ও মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। কেউ রয়েছেন নীতিনির্ধারণী ফোরামে, কেউ পালন করছেন সাংগঠনিক দায়িত্ব। আবার কারও রাজনৈতিক জীবন থেমেছে মৃত্যুতে, কেউ দলীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কেউবা রয়েছেন প্রবাসে।

একসময় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম জোড়ায় জোড়ায় উচ্চারিত হওয়ার পেছনে ছিল তাদের সাংগঠনিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজপথে দৃশ্যমান নেতৃত্ব। বর্তমান ছাত্রদলের রাজনীতিতে অতীতের মতো আলোচিত যুগল নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ছাত্রদল এখনো বিএনপির ভবিষ্যৎ রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরির ক্ষেত্র। তবে অতীতের মতো ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে জাতীয় পর্যায়ে পরিচিত নেতৃত্ব তৈরি হচ্ছে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ...
২
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
গোয়েন্দা নজরদারিতে বহু নেতা-কর্মকর্তা
সাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সরকারের একটি গোয়েন্দা। একই সঙ্গে সরকারের ভেতরেই ...
৩
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত ...
৪
ছাত্রদলের মিছিলে মুহুর্মুহু গুলি, নেপথ্যে যা জানা গেল
ছাত্রদলের মিছিলে মুহুর্মুহু গুলি, নেপথ্যে যা জানা গেল
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কাকন ...
৫
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ইতিহাসে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন এমন অনেক ডাকসাইটে ছাত্রনেতা, ...
৫
ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর
ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর
ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক ...
৭
যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম
যেভাবে পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম
জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলসহ ...
৮
আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ...
৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু ...
১০
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেয়া হবেনা
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশের সুযোগ দেয়া হবেনা
‘রংপুর রিজিয়নের আওতাধীন কোন সীমান্ত দিয়ে কাওকে অবৈধ অনুপ্রবেশ করতে দেয়া হবেনা’ বলে মন্তব্য করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক ...
 
১
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
২
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৩
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৪
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৫
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৫
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৭
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৮
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা ...
৯
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে ...
১০
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com