/ অপরাধ / দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 16 November, 2026 at 5:51 AM, Update: 16.11.2026 5:55:27 AM
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহাদেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার। অবশিষ্ট থাকে ১ লাখ ৯০ হাজার টাকা। অথচ বিচ্ছেদের সময় স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার।

২০২২ সালের ৩০ আগস্ট সাবেক স্বামী মাহবুব আলমের সঙ্গে সাবিহার বিবাহবিচ্ছেদ হয়। সেদিনই ৫০ লাখ টাকা নেন তিনি। এফডিআর ভেঙে, ধার-কর্য করে সাবিহাকে এই টাকা দিতে বাধ্য হয়েছিলেন পুলিশ পরিদর্শক মাহবুব আলম।

তবে নগদ টাকা নিয়েছিলেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। এরপর সাইফুল তাঁর নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে টাকা জমা দেন।

তারপর সেদিনই সেই টাকা সাবিহার হিসাবে স্থানান্তর করা হয়। সম্প্রতি সাবিহার হিসাবে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। কিন্তু সাবিহা ও সাইফুল এই টাকার উৎস সম্পর্কে কিছু জানাচ্ছিলেন না।


অবশেষে আজ রোববার বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন সাইফুল ইসলাম। সেখানেই তিনি এই টাকার উৎস স্পষ্ট করেন। বলেন, সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময় ওই অর্থ লেনদেন হয়েছিল।

সাইফুল তাঁদের বিবাহবিচ্ছেদের কাগজ দেখিয়ে বলেন, যেদিন বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।


সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের নিকাহনামায় দেখা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান তাঁদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহরের পরিমাণ দুই লাখ টাকা উল্লেখ আছে। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ আর বাকি রয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।

কিন্তু বিবাহবিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা আদায়ের কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। বিবাহবিচ্ছেদের সময় সার্জেন্ট সাবিহাকে অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গেও মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি জানান, প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলবেন না। সময় হলেই সবকিছু জানাবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক
রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক
রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু। আর পরনে থাকা অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট। এভাবে শরীরের ভেতরে ও পোশাকে লুকিয়ে স্বর্ণ ...
২
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা
দেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার। অবশিষ্ট থাকে ১ লাখ ৯০ হাজার টাকা। ...
৩
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি, বাড়ানো হয়েছে টহল-তল্লাশি
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি, বাড়ানো হয়েছে টহল-তল্লাশি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট, মোবাইল টহল ...
৪
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
৫
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় ...
৫
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
৭
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৮
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
৯
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক ...
১০
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু বৈষম্যের বিরুদ্ধে COP31-এ কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশ আন্দোলন মঞ্চের
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সামরিক উত্তেজনা, জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি এবং জলবায়ু বৈষম্য পৃথিবীকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলছে।জলবায়ু সংকটের এই ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com