/ সারাদেশ / বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
নতুন বার্তা, বরিশাল:
Published : Sunday, 15 November, 2026 at 4:15 AM
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবাএকসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। সিটি করপোরেশনের একাধিক দপ্তরের কার্যক্রমও চলত ভবনটিতে। অথচ দুই বছরের বেশি সময় ধরে সেই ভবন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কারের সিদ্ধান্ত হলেও কবে নাগাদ কাজ শুরু হবে, তা নিশ্চিত নয়। ফলে একদিকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, অন্যদিকে ব্যাহত হচ্ছে নাগরিকসেবা।

বিবির পুকুরপাড় এলাকায় অবস্থিত পাঁচতলা অ্যানেক্স ভবনটি ছিল সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক স্থাপনা। ভবনটির বিভিন্ন তলায় সিটি করপোরেশনের একাধিক দপ্তরের কার্যক্রম চলত। নিচতলায় ছিল বিদ্যুৎ অফিস ও মসজিদ। পঞ্চম তলায় ছিল রেস্ট হাউজ। এছাড়া ভবনের একটি কক্ষে বসে দাপ্তরিক কাজ করতেন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিচতলার কয়েকটি কক্ষ ব্যবহৃত হতো জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় হিসাবে। এ কারণে সাধারণ মানুষের কাছে ভবনটি আওয়ামী লীগের কার্যালয় হিসাবেও পরিচিত ছিল। জনতার রোষানলে পড়ার কারণ ছিল এটাই। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা ভবনটিতে আগুন দেয়। এতে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের আসবাব, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যায়। বন্ধ হয়ে যায় ভবনটির স্বাভাবিক কার্যক্রম। এরপর থেকে সরকারি স্থাপনাটি আর চালু করা সম্ভব হয়নি।

সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, শুধু অ্যানেক্স ভবনেই ক্ষতির পরিমাণ ১২ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জনস্বাস্থ্য বিভাগের টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল, জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রমের সরঞ্জাম ও আসবাব পুড়ে ক্ষতি হয় এক কোটি সাত লাখ টাকা। মশকনিধন কার্যক্রমের যন্ত্রপাতি, ওষুধ ও অন্যান্য মালামালের ক্ষতি হয় ৬৯ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া পরিচ্ছন্নতা বিভাগের মালামাল ও আসবাব পুড়ে ক্ষতি হয় ১৫ লাখ ৩২ হাজার টাকা। সব মিলিয়ে সিটির বিভিন্ন স্থাপনায় ক্ষতির পরিমাণ প্রায় ১৮ কোটি ৭৫ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের পর ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অর্থসংস্থান ও কারিগরি জটিলতায় তা এগোয়নি।

পরে ভবনটি ভেঙে না ফেলে সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করা সম্ভব কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এ জন্য ‘ডিজাইন ভ্যালু আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ভবনটিতে ১০টি পরীক্ষা চালিয়ে প্রতিবেদন দেয়। এতে রেট্রোফিটিং বা কাঠামোগত শক্তিবর্ধনের মাধ্যমে ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মত দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় অন্তত সাড়ে ছয় কোটি টাকা। তবে বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করলে ভবনটির নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি সরকারি ভবন বছরের পর বছর এভাবে ফেলে রাখা ঠিক নয়। সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরও কাজ শুরু হয়নি। ভবনটি দ্রুত নাগরিকসেবায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার বলেন, ভবনটি না ভেঙে সংস্কার করে ব্যবহার উপযোগী করা হবে। এতে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা ব্যয় হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন: অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা
একসময় বরিশালের নাগরিকসেবার অন্যতম কেন্দ্র ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অ্যানেক্স ভবন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে প্রতিদিনই এখানে আসতেন নগরবাসী। ...
২
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
নারী গৃহকর্মীদের নিয়ে গবেষণা: পালিয়ে শহরে এলেও পিছু ছাড়ে না স্বামীর নির্যাতন
দিনাজপুরের মেয়ে রোজিনা (২৮)। বিয়ের পর থেকেই স্বামীর হাতে নিয়মিত মারধরের শিকার হতেন। নির্যাতন সইতে না পেরে তিনি পালিয়ে ঢাকায় ...
৩
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পদক্ষেপের দাবিতে আনতালিয়ায় ১০ হাজার মানুষের বিক্ষোভ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে তুরস্কের আনতালিয়ায় বিক্ষোভ করেছেন ১০ হাজারের ...
৪
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে ...
৫
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
আন্তর্জাতিক ঋণ সম্মেলন উদ্বোধন আজ: উন্নয়ন অর্থায়নের নতুন উৎস খুঁজবে বাংলাদেশ
একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ, অন্যদিকে উন্নয়ন ও বিনিয়োগের জন্য প্রয়োজন বিপুল অর্থ। এর সঙ্গে যুক্ত ...
৫
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক ...
৭
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
বিডি ক্রিয়েশনের সঙ্গে প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত ...
৮
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও ...
৯
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ...
১০
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ...
 
১
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
২
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
টাঙ্গাইল বাসটার্মিনালে ‘বারাকা’র পানির ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর
‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার ...
৩
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৪
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
কালীহাতীর নিখোঁজ আব্দুল খালকের সন্ধান তিন মাসেও মেলেনি!
টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হবার তিন মাস পেরিয়ে গেলেও আজো তার সন্ধান ...
৫
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে ...
৫
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ...
৭
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও ...
৮
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ...
৯
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
বিএনপি-জামায়াত-এনসিপি: বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা ...
১০
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
কালিহাতীতে পুকুর দখল নিয়ে বিরোধ,সম্পত্তি ফিরে পেতে কৃষকের আকুতি
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমি ও পুকুরের দখল ফিরে পেতে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com