|
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যার।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,গ্রেফতার শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তুরাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শিপন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের বিতর্কিত সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের ভাগ্নে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা এবং ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। |