/ প্রবাস বাংলা / ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
নতুন বার্তা, যুক্তরাজ্য:
Published : Wednesday, 11 November, 2026 at 11:25 PM
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপনযুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক চ্যারিটি সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে চেয়ারপার্সন, মনসুর আহমদ খানকে সাধারণ সম্পাদক এবং গোলাম রব্বানী রুহি আহাদকে ট্রেজারার করে ৫০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, দাতা সদস্য ও সংগঠনের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

দুই দশকের মানবসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ, নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগ অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

সংগঠনের চেয়ারপার্সন ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল এবং জনপ্রিয় সংগীতশিল্পী রওশন আরা মনি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের স্থায়ী দাতা সদস্য হাফিজ নাহমাদ মিছবাহ। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সংগঠনের প্রয়াত দাতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত দুই দশকের মানবকল্যাণমূলক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কমিটির নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান অতিথি স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমদ।

এ সময় উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আগামী দিনে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষে মুহিব উদ্দিন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদসহ আমন্ত্রিত অতিথিরা স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও মানবিক উদ্যোগ ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের পরিকল্পনা।

সংগঠনের ২০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত দাতা সদস্য, কমিউনিটি ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। এই মহতী উদ্যোগে উপস্থিত দাতাদের স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সিলেট অঞ্চলের হৃদরোগীসহ জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের সময়মতো চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে এটি একটি মূল্যবান সংযোজন হবে।

তাঁরা আরও বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এর মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস আই আজাদ আলি, ডা. আলাউদ্দিন আহমদ, বজলুর রশিদ এমবিই, মহিব চৌধুরী, এম এ মুনিম ওবিই, এম শামসুদ্দিন, সাইদুর রহমান রেনু, কাউন্সিলর জাহাঙ্গীর হক, এম এ মতিন, মানিক মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, ডা. মনজুর শওকত, ডা. নাবিলা লস্কর ও ডা. মোহাম্মদ ওমর শাফিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা সংগঠনের দুই দশকের নিরলস মানবসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে প্রমাণ করেছে, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সংগঠনটি দীর্ঘদিন ধরে হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে সহযোগিতা করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী দাতা সদস্য ও অন্যতম অ্যাডভাইজার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান মর্যাদাপূর্ণ ‘ববি মুর' সম্মাননা অর্জন করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ আবদা মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফরহাদ হোসেন টিপু, পলি রহমান, হাফসা নুর, ডা. সৈয়দ মাসুক আহমদ, মোহাম্মদ আব্দুল মোহিত চৌধুরী ও এম আলাউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত দাতা সদস্য ও অতিথিদের মধ্যে ছিলেন ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মোহাম্মদ মোহাব্বত শেখ, শামসুল ইসলাম সেলিম, আব্দুল ওয়াদুদ দীপক, মনজুরুসসামাদ চৌধুরী মামুন, এনায়েত খান, এনামুল মুনিম শামিম লোদি, মারুফ আহমদ চৌধুরী, ইব্রাহিম আলি খন্দকার, মতিউর রহমান খোকন, মোহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ ওয়ারিছ আলী, প্রফেসর মিসবাহ কামাল, মিছবাহ আহমেদ এমবিই, কায়েস চৌধুরী, মোহাম্মদ হাসিনুজ্জামান, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, গোলাম রসুল মুহি আহাদ, মোহাম্মদ দিলওয়ার হোসেন, সালিমা আকতার আলি সৈয়দ, আব্দুস সামাদ চৌধুরী সুহেল, মামুনুর রশীদ হিলারি, মোহাম্মদ জিয়াউল ইসলাম, ইকবাল মোহাম্মদ হোসেন, কামাল মিয়া, সুফি সোহেল আহমেদ, শারফুল এম শামসুদ্দিন, রুহুল এম শামসুদ্দিন, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, কবির আহমেদ খলকু, শাহিন আহমেদ উজ্জল, ডা. ফারহানা মালিক পলি, আশরাফ চৌধুরী জাহান মিয়া, এম আলাউদ্দিন, মোহাম্মদ আবুল মিয়া, শাহ খালিদ চৌধুরী, ডা. মোহাম্মদ ওমর শাফি, আংগুর আলি, সোহেল চৌধুরী, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইকবাল, রেজাউল করিম মৃধা, জুয়েল চৌধুরী, নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ, শাহিরা লাবিবা মিছবাহ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফখরুল ইসলাম, সাব্বির করিম, আতাউর রহমান, নাসিম আহমেদ, সাংবাদিক তাইছির মাহমুদ, অলিউর রহমান অলি, রুম্মান বখত চৌধুরী, এম মাসুদ, খালেদ মাসুদ রনি, মাহমুদুল হক হৃদয় ও সজিব আহমদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে শুধু একটি মানবকল্যাণমূলক সংগঠন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের, বিশেষ করে সিলেট অঞ্চলের হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরী জিপি অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য, শুভানুধ্যায়ীসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অনুষ্ঠানের সফল আয়োজনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার অব্যাহত সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানের সংগঠনের কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিওর ধারাবর্ণনায় ছিলেন মিছবাহ জামাল, আবু তালেব মুরাদ, আব্দুল মালিক জাকা ও মঈন উদ্দিন মনজু। সম্পাদনা সহযোগিতায় ছিলেন মাহমুদুল হক হৃদয়। অনুষ্ঠানের সাউন্ড পরিবেশনায় ছিলেন পাপ্পু।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ...
২
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
‘সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন’— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে ...
৩
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস প্রেসিডেন্টের আলোচনা
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ...
৪
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
বাংলাদেশ সর্বশেষ কবে এমন অনিন্দ্য সুন্দর ফুটবল উপহার দিয়েছিল, তা মনে করতে একটু সময় লাগার কথা। ম্যাচের শুরু থেকে শেষ ...
৫
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের ...
৫
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
চিনির রসে মধুর বাণিজ্য: সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য
সুন্দরবনে মধু সংগ্রহ কমছে, অথচ বাজারে কমছে না সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিনই ...
৭
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে ...
৮
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক ...
৯
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করলো বনবিভাগ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ করেছে দিয়েছে বনবিভাগ।গত ...
১০
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন
যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক চ্যারিটি সংগঠন ‘ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনের ...
 
১
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
লক্ষ্মীপুরে কৃষক দলের উদ্যোগে এ্যানি চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার ...
২
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব ...
৩
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ...
৪
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
টিয়ান্ডি ৪জি সৌরবিদ্যুৎ ক্যামেরা আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও ...
৫
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুইজনের কারাদণ্ড
৮০ বস্তা ডিএপি সার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। ...
৫
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত
পার্বত্য চট্টগ্রামে ব্যবসা করতে চাঁদা; কৃষিপণ্য বাজারে তুলতেও চাঁদা। বাড়ি নির্মাণ কিংবা গবাদি পশু কেনাবেচা-কোনো কিছুই বাদ যাচ্ছে না পাহাড়ি ...
৭
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে কামানখোলা সেরা একাদশ ক্লাবের আয়োজনে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) বিকালে কামানখোলা অলিউল্যা মুসলিম ...
৮
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে শান্তি চান? আজ থেকেই বাদ দিন এই ১২টি অভ্যাস
জীবনে সবাই শান্তি চায়। কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত ভাবনা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক ...
৯
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ...
১০
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
পানির তীব্র সংকটে ২০ নম্বর ওয়ার্ড
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি ওয়াসার পানির পাম্পে উন্নয়নকাজ চলমান থাকার মধ্যেই ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com