/ প্রবাস বাংলা / ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 3 August, 2026 at 1:03 AM
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্নফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে প্যারিসের ফাস্তি কার্যালয়ে ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। গত ১১ জুলাই শুরু হওয়া প্রথম ব্যাচে অংশ নেওয়া ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স শেষ করেন।

সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে উপস্থিতি সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান বাবু, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, অনলাইন নিউজ পোর্টাল ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক শাবুল আহমেদ এবং চ্যানেল ইউরোপের ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান।
অতিথিরা সাফ'র এই উদ্যোগের প্রশংসা করে বলেন, 'প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়।' তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সুশির ইতিহাস, আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সুশি রাইস প্রস্তুত, মাছ কাটার কৌশল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সুশি তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষক সুশি শেফ আব্দুর রহমান বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা শেষে তারা এখন ফ্রান্সের রেস্টুরেন্ট খাতে পেশাদারভাবে কাজ করার জন্য প্রস্তুত।”
সংগঠনের প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের দক্ষ করে তোলা এবং তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ‘সাফ’-এর মূল লক্ষ্য। প্রথম সেশনের অভূতপূর্ব সাফল্য আমাদের আরও উৎসাহিত করেছে। আগামী দিনেও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, বিনামূল্যে আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে অংশ নিয়ে তারা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। এই অভিজ্ঞতা ফ্রান্সের রেস্টুরেন্ট শিল্পে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

প্রথম সেশন কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ'র সিনিয়র সহসভাপতি ইরান, রুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদ। প্রথম সেশনের সাফল্যের ধারাবাহিকতায় শীঘ্রই ‘সাফ সুশি ফরমাসিঁও’-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বিদেশগামী ৭১শতাংশ কর্মীই ‘অদক্ষ’ঃ দক্ষের নামে পাঠানো হচ্ছে অদক্ষদের
বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের প্রায় ৭১ শতাংশই সরকারি টিটিসি বা বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র—কোনো জায়গা থেকেই আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চট্টগ্রামে আনুষ্ঠানিক ...
২
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত ...
৩
আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পেরআওতায় কোর রোড নেটওয়ার্ক ...
৪
জয়পুরহাটে বিএনপি'র ৪ নেতাকে হত্যার হুমকি
জয়পুরহাটে বিএনপি'র ৪ নেতাকে হত্যার হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ...
৫
হাতিবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
হাতিবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (৩০ ...
৫
৫০ শয্যার ডেঙ্গু কর্নারে ভর্তি শতাধিক রোগী, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নারী ও শিশুর মৃত্যু
৫০ শয্যার ডেঙ্গু কর্নারে ভর্তি শতাধিক রোগী, চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নারী ও শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ...
৭
বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের মিজানের, মরদেহ মিলল ইটভাটায়
বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের মিজানের, মরদেহ মিলল ইটভাটায়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরের একটি ইটভাটা থেকে মিজানুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ...
৮
বোয়ালখালীতে আবারো আগুন, পুড়ে ছাই ৫ বসতঘর
বোয়ালখালীতে আবারো আগুন, পুড়ে ছাই ৫ বসতঘর
চট্টগ্রামের বোয়ালখালীতে আবারো আগুনে পুড়েছে ৫ বসতঘর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ...
৯
ভয়ের বদলে তোয়াক্কা না করার সংস্কৃতি চালুঃ নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা
ভয়ের বদলে তোয়াক্কা না করার সংস্কৃতি চালুঃ নিয়ন্ত্রণে আসছেই না আইনশৃঙ্খলা
গণ-অভ্যুত্থানে পরাজিত শেখ হাসিনা সরকারের সময়ে দেশে এক ধরনের ‘ভয়ের সংস্কৃতি’ চালু ছিল। বলা হতো, বাংলাদেশ একটি ‘পুলিশি রাষ্ট্রে’ পরিণত ...
১০
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৪
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৫
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
৫
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে বৈষম্যহীনতার প্রত্যাশা সামনে এসেছিল, ...
৭
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ...
৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
‘হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ¦ালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী। কোন প্রকার প্রস্তুতি ...
৯
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
১০
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com