|
নড়াইলে ৩৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার
মো: শাহীনুজ্জামান, নড়াইল :
|
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বাবুল শেখ(৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বাবুল শেখ(৩৮) নড়াইল কালিয়া থানাধীন বাঁশগ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। আজ শুক্রবার (০৬ নভেম্বর') নড়াইল জেলার সদর থানাধীন ০৯ নং ভদ্রবিলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রামসিদ্ধি গ্রামস্থ'ভাই ভাই ট্রেডার্স'-এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ তোফায়েল হোসেন ও এএসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বাবুল শেখ(৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫(পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। |