|
সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল নিষিদ্ধ যুবলীগের
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরার শ্যামনগরে ঝটিকা মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।খোঁজখবর নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুবলীগের ব্যানারে উপজেলার ভুরুলিয়ার রাহাতুল্লার মোড় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও পোস্ট করে। এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবির বলেন, বিষয়টা সন্ধ্যায় আমার নজরে এসেছে। এরা তো নিষিদ্ধ সংগঠন, চুরি করে মিছিলটা করেছে।তবে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তারপরও মিছিলটা বের হয়েছে, এটা দুঃখজনক। এ বিষয়ে আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলবো। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ার বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি শুনেছি। অনেক সময় আগের ভিডিও পোস্ট করে। এটা যদি সাম্প্রতিক হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |