|
সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা
সাতক্ষীরা প্রতিনিধি:
|
৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক। অনুষ্ঠানে সিসিডিবি'র প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিসিডিবি'র টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক রিপন বাড়ুই প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি'র বাস্তবায়নে ও নেদারল্যান্ডস ভিত্তিক কার্ক ইন এক্টি'র অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এই প্রশিক্ষণে ৮৪ জন অংশ নিচ্ছেন, এর মধ্যে সাতক্ষীরা সদরে ৪৪জন। |