/ শিক্ষা / ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত ঃ অংশ নিল ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠান
ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত ঃ অংশ নিল ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠান
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 13 October, 2026 at 10:47 PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত ঃ অংশ নিল ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠানব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। বিভিন্ন খাতের ৮০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। এর মধ্যে ছিল নেসলে, বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর মতো প্রতিষ্ঠান। 

আজ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ শেষ হওয়া এই চাকরির মেলায় শিক্ষার্থীরা চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা, সাক্ষাৎকার দেওয়া এবং ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাই ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী এ মেলায় অংশ নেন।

ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস এ মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ খান। তিনি তার বক্তব্যে বলেন, “কর্মজীবন একটি ম্যারাথন দৌড়ের মতো। এখানে কোনো শর্টকাট নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে।”

তিনি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উৎকর্ষ, সততা, দায়িত্ববোধ এবং নিয়মিত নতুন দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি চাকরিপ্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া, তাদের প্রয়োজন বোঝা এবং সাক্ষাৎকারে নিজেদের বিশেষ যোগ্যতা তুলে ধরার পরামর্শ দেন।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞানই আমাদের ভিত্তি। পাঠ্যবই ও গবেষণায় প্রকাশিত জ্ঞান বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে এসেছে। তাই আমরা যা শিখেছি, সেটাই আমাদের জ্ঞানের ভিত্তি।”

তিনি আরও বলেন, “আমরা অনেক দক্ষতা নিয়ে আলোচনা করি, তবে আমার কাছে মানবিক দক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এই দক্ষতা না থাকলে আমরা অন্যদের যথাযথভাবে মূল্যায়ন করতে পারব না এবং সহমর্মিতাও হারিয়ে যাবে।”

ক্যারিয়ার মেলার দ্বিতীয় দিন ‘ফ্রম আর্লি ক্যারিয়ার টু ফিউচার লিডার: বিল্ডিং আ ক্যারিয়ার দ্যাট ক্রিয়েটস ইমপ্যাক্ট’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় এক সন্ন্যাসীর গল্প তুলে ধরেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বর্তমান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রুপালী হক চৌধুরী। প্রতিদিন ভোরে থালা-বাসন ধোয়ার একঘেয়ে কাজের মধ্যেও ওই সন্ন্যাসী নিজের কাজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। তিনি ভাবতেন, তার এই কাজ অন্যদের সুস্থ থাকতে সাহায্য করছে।

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, “কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে। কখনো হতাশ হতে হবে, কখনো প্রত্যাখ্যাত হতে হবে। তবে এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, কঠিন সময়ই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে।”

তিনি আরও বলেন, “কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো নিজের কাজ পরিচালনা থেকে একটি দল পরিচালনা করা এবং পরে অন্যদের পরিচালনার দায়িত্ব নেওয়া।”

প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ। তিনি বলেন, “নতুন দক্ষতা শিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নতুন পদ্ধতিও জানতে হবে। এভাবে হয়তো ২০ বছর পরও কাজের ক্ষেত্রে নিজেকে প্রাসঙ্গিক রাখা সম্ভব হবে। তবে আগামী দুই, তিন, এমনকি পাঁচ বছর পর পরিস্থিতি কেমন হবে, তা অনুমান করা কঠিন।”

এর আগে দিনের ‘মিট দ্য সিইও’ সেশনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

তিনি বলেন, “কোনো ব্যাংকে যোগ দেওয়ার আগে প্রতিষ্ঠানটির সুশাসন ও সার্বিক কর্মপরিবেশ বিবেচনা করা জরুরি।”

তিনি আরও বলেন, “জিডিপি প্রবৃদ্ধির গতি কমছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। তাই আপনাদের নিজেদের ও নিজেদের বাবা-মায়ের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।”

মেলার বিভিন্ন সেশনে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান দাউদ সামস, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার শারমিন সুলতান ও চিফ সলিউশনস আর্কিটেক্ট শাহ আলী নেওয়াজ তপু, আইএইচএইচ হেলথকেয়ারের এইচআর অ্যান্ড অপারেশন্স এর ডিরেক্টর তৌফিকা ইরফান এবং প্রিমিয়াম সুইটসের মানবসম্পদ বিভাগের প্রধান শাহরিয়ার রহমান। তারা মেলার বিভিন্ন সেশনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
‘ডাবল ডায়াবেটিস’ কী, কারা ঝুঁকিতে, জানুন লক্ষণসমূহ
ডায়াবেটিসের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত আমরা। কিন্তু কখনো কি ‘ডাবল ডায়াবেটিস’ বা যুগ্ম ডায়াবেটিস কথাটি শুনেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসস্বাভাবিকভাবেই এ ...
২
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
কেমন হবে ইমাম ও মুসল্লির সম্পর্ক
ইসলামী সমাজব্যবস্থায় মসজিদের ভূমিকা কেন্দ্রীয়। মসজিদকে কেন্দ্র করেই আবর্তিত হয় ইসলামী সমাজের যাবতীয় কার্যক্রম।তাই ইমামের সঙ্গে মুসল্লিদের সম্পর্ক শিকড়ের সঙ্গে ...
৩
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
আর্থিক সংকটে ধুঁকতে থাকা বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংককে ১০ শতাংশ সুদে ৭ হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ...
৪
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ...
৫
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও অনার এক্স৬ই। এতে রয়েছে শক্তিশালী ...
৫
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সাতক্ষীরায় জাতীয় ক্রিকেটার গড়ার ঐতিহ্যবাহী মাঠের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি
সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের উদীয়মান তারকা ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটি ...
৭
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা ...
৮
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ
শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পুজা মন্ডপে সরকারী অনুদানের ৩৬ হাজার ৬০০ মেট্রিকটন চালের ডিও লেটার বিতরণ ...
৯
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ...
১০
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি কমাতে নগরে গণপরিবহণ ও সাইকেলে যাতায়াতের সুযোগ সৃষ্টির আহ্বান
ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫-৭ শতাংশ হলেও সড়কের জায়গা দখল করে ৭০ শতাংশ। যানজটের কারণে ঢাকায় বছরে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৪
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
৫
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীর বল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ...
৫
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৭
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৮
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার
দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করার ব্যাপারে বর্তমান সরকার উদ্যোগী হয়েছে। ভবিষ্যতে প্রজন্মের জন্য ...
৯
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ অক্টোবর/২০২৬ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন নড়াইল জেলার পুলিশ সুপার ...
১০
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com