|
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রনিধিতিঃ
|
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বোদা ও দেবীগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রাখার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা আব্দুল্লাহ বিন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে বোদা ও দেবীগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক রাখা হবে। পূজার আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সহযোগিতা করবেন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। সেই সঙ্গে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সালাম তারা, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। |