/ জাতীয় / ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 26 September, 2026 at 11:09 PM
ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরষ্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যারা এসব ব্যক্তিকে গ্রেফতারে ভূমিকা রাখবেন তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ এর 'পদক প্রদান অনুষ্ঠানে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদেরকে আইনের আওতায় আনতে পারবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এরকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেফতার হয়েছে, গতকালও একজন হয়েছে।

তিনি বলেন, এতদিন এখানেই ছিল লুকিয়ে ছিল তারা। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। অন্যান্য অর্গানাইজেশনের যে ইন্টেলিজেন্স সাপোর্ট, সেটা আমি নেই মিলিয়ে দেখার জন্য, কম্পেয়ার করার জন্য। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন। 

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক মাসে এ দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পারে, আসমান থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনকে দলীয়করণ করে এ দেশকে গণতন্ত্রহীন একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল, সেই শক্তিকে বাংলাদেশের মানুষ কি কখনো আহ্বান জানাবে? এ দেশের মানুষ কখনো চাইতে পারে তারা বাংলাদেশের রাজনীতি করুক? 

তিনি আরও বলেন, যারা সেই বর্বর হত্যাকাণ্ডের পরেও কোনোদিন দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা করেনি, তারা বাংলাদেশের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে। 

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। 

তিনি বলেন, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি অ্যাজ পার এক্সট্রাডিশন ট্রিটি যে, আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদেরকে ফেরত দেন। 

মন্ত্রী আরও বলেন, তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। তারা যদি স্বেচ্ছায় আসে, আইনের মুখোমুখি হয়, তাহলে তো ভালো। আইন নিজস্ব গতিতে চলবে, আইনের নিজের কোর্স অনুযায়ী চলবে। 

অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যদেরকে পিপিএম ও বিপিএম পুরস্কার পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, 
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
গ্যাস্ট্রিক হলে কখন ডাক্তারের কাছে যাবেন
গ্যাস্ট্রিক হলে কখন ডাক্তারের কাছে যাবেন
চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলীর ভেতরের দেয়ালে কোনো কারণে ক্ষতি বা প্রদাহ তৈরি হওয়াকে বলা হয় ‘গ্যাস্ট্রাইটিস’। সাধারণ ভাষায় আমরা যাকে ‘গ্যাস্ট্রিক’ ...
২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুমিনের করণীয়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুমিনের করণীয়
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, যুদ্ধ-বিগ্রহ ও নানা প্রতিকূলতার প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন এক নিত্যদিনের বাস্তবতা। দিন দিন পাগলা ঘোড়ার মতো লাফিয়ে ...
৩
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী এবং আমি মনে করি সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে ...
৪
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
শুল্ক আরোপ ও সুরক্ষামূলক নীতির মাধ্যমে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এখন বিদ্যমান আন্তর্জাতিক রাজনীতি ও আর্থিক ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ...
৫
পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বরঃ পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বরঃ পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
সমুদ্রের ঢেউ, পাহাড়ের সবুজ, নদীর কলতান, সুন্দরবনের গভীরতা, হাওরের বিস্তীর্ণ জলরাশি, গ্রামবাংলার মাটির গন্ধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মানুষের হাজার বছরের ...
৫
সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
বাংলাদেশ প্রকৃতির অপার বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও ঝর্ণা, ...
৭
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি ...
৮
আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা
আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের শ্রীমতি ...
৯
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শনিবার ও শুক্রবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা ...
১০
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৪
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৫
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
৫
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৭
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৮
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
৯
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
১০
৭ শতাংশ সুদে খুলুক শিল্পের বন্ধ দরজা
৭ শতাংশ সুদে খুলুক শিল্পের বন্ধ দরজা
বন্ধ কারখানার গেট শুধু একটি তালাবদ্ধ দরজা নয়, এর ওপাশে আটকে থাকে হাজারো শ্রমিকের জীবিকা, উদ্যোক্তার স্বপ্ন, পরিবারের ভবিষ্যৎ এবং ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com