|
অপহরণের ৩৫ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিশু নাফিজ উদ্ধার, নারীসহ গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
অবশেষে অপহরনের ৩৫ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ১১ মাস বয়সী শিশু নাফিজকে সুস্থ্য অবন্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু অপহরনের দায়ে সুজিআরা বেগম ও মানিকুজ্জামান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য জানান।পুলিশ সুপার জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার পর জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর এলাকা থেকে প্রতিবেশি সুজিআরা বেগম শিশু নাফিজকে পরিবারের এক সদস্যের কাছ থেকে আদর-সোহাগ করার উদ্দেশ্যে নিয়ে যায়। পরে শিশুসহ সুজিআরাকে খুঁজে না পেয়ে শিশুর পিতা রুবেল আলী শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশু নাফিজকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে এবং শিশু অপহরনের দায়ে সুজিআরা বেগম ও তার সহযোগী মানিকুজ্জামানকে গ্রেফতার করে। এদিকে গ্রেফতার আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার। |