|
চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ হানিফ আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার রাতে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ^াসের টোলায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮ শত ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে এসআরবি-৫। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ মিডিয়া সেল।গ্রেফতার মাদক ব্যবসায়ী সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ^াসের টোলা এলাকার শাহার বানু ও রুহুলের ছেলে হানিফ (২০)। বিজ্ঞপ্তীতে জানানো হয়, এসআরবি সদর দপ্তর গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেররশিয়া শাহাজান বিশ^াসের টোলা লোহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুহুলের বসতবাড়ীর একতলা বিল্ডিংয়ের নির্মানাধীন বাথরুমের ভিতর প্লাষ্টিকের ক্যারেটে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ কোটি ৮২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮ শত ২৬ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হানিফকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |