/ সারাদেশ / প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
লক্ষ্মীপুর প্রতিনিধি:
Published : Sunday, 16 August, 2026 at 7:02 PM
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে প্রকল্পের কাজ শেষ হয়নি। ভবনের বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ বাকি। অথচ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) দুটি ভবন নির্মাণকাজের বিপরীতে প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকার ফাইনাল বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের বিল প্রায় ২১ কোটি ৪৫ লাখ টাকা এবং মহিলা হোস্টেল ভবনের বিল প্রায় ১১ কোটি ৭৪ লাখ টাকা।
নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এত বড় অঙ্কের অর্থ পরিশোধের ঘটনায় এখন প্রশ্ন উঠেছে ফাইনাল বিল অনুমোদন, কাজের পরিমাপ ও প্রকল্প তদারকির প্রক্রিয়া নিয়ে। কাজের বাস্তব অগ্রগতি যাচাই না করে বিল দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) সরেজমিনে লক্ষ্মীপুর পিটিআই প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অংশের কাজ এখনো অসম্পূর্ণ। ভবনের নির্মাণ ও ফিনিশিংয়ের কিছু কাজ চলমান রয়েছে। আস্তর, রং, টাইলস, দরজা, জানালা, ফ্যান, লাইট, বৈদ্যুতিক শরণজাম ও ফার্নিচার সহ এখনো প্রায় গুরুত্বপূর্ণ কাজই বাকি রয়েছে।  সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এখনো মহিলা হোস্টেল ভবনের প্রায় ৩০ শতাংশ কাজ বাকি থাকলেও কাজের সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে।

এলজিইডির নথি অনুযায়ী, পিটিআইয়ের পাঁচতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণকাজের চুক্তিমূল্য প্রায় ২২ কোটি ৫৩ লাখ টাকা। কাজ শুরুর তারিখ ৬ ডিসেম্বর ২০২৩ এবং শেষ করার নির্ধারিত তারিখ ১৪ অক্টোবর ২০২৪।

অন্যদিকে, পিটিআইয়ের মহিলা হোস্টেল নির্মাণকাজের চুক্তিমূল্য প্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকা। এলজিইডির নথিতে এ কাজের আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি ২৮ লাখ টাকা। কাজ শুরুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪ এবং শেষ করার নির্ধারিত তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর ২০২৫।
দুটি প্রকল্পের মোট চুক্তিমূল্য প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকা ফাইনাল বিল হিসেবে পরিশোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ও নথি থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, অর্থবছর শেষের জুন ক্লোজিংকে কেন্দ্র করে দ্রুত বিল পরিশোধ করা হয়েছে। তাঁদের দাবি, প্রকল্পের মাঠপর্যায়ের অগ্রগতির চেয়ে বিল পরিশোধের গতি ছিল বেশি।
তবে জুন ক্লোজিংয়ের কারণে নিয়মবহির্ভূতভাবে বিল দেওয়া হয়েছে।

এর আগে উন্নয়নকাজের বিল ছাড়ের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ৫ শতাংশ কমিশন দাবির অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এলজিইডি। গত ২৮ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে তদন্তও করে। তবে তদন্তের পর এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন ঠিকাদারের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা প্রকৌশলী আরও প্রভাবশালী হয়ে উঠেছেন। তাঁদের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল পরিশোধের সুযোগ করে দেওয়া হয়েছে।

এদিকে গত ২ জুলাই এলজিইডির বদলি ও পদায়নসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কর্মকর্তাদের নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর জেলা ছাড়া অন্য জেলায় পদায়নের নীতিমালার কথা বলা হয়েছে। ইকবাল হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

ফাইনাল বিল নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বেলাল হোসেন বলেন, আমি ফাইনাল বিল নিয়েছি, তবে টাকা নিয়ে উধাও হয়ে যাইনি। কাজ দ্রুত শেষ করে দিচ্ছি। আপনার সঙ্গে এসে চা খাব।

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। তখন আসেন, সে সময় তথ্য দেব। এখন কোনো তথ্য দেওয়া যাবে না।

লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ফাইনাল বিল দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
সারা দেশে দোয়া ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক তিনবার প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। শনিবার ...
২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?
২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?
কেএএম মাজেদুর রহমান—একসময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্তমানে মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তবে বর্ণাঢ্য এই ক্যারিয়ারের ...
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ঢাকা শুধু ভূমিকম্পের ঝুঁকিতে নেই; অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ভবন, সরু রাস্তা, যানজট, গ্যাসলাইন, পানির সংকট, ঘনবসতি এবং সমন্বয়হীন জরুরি ব্যবস্থাপনা; ...
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন চলছে। সরকারের সর্বোচ্চ পর্যায় ও দলীয় একাধিক সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় ...
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
প্রকল্পের কাজ শেষ হয়নি। ভবনের বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ বাকি। অথচ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ...
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
বাংলাদেশে সরকারি চাকরিক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা, বিশেষত কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন অল্প সময়েই এক গণবিপ্লবে পরিণত হয় ...
এলেক্স ইমন হত্যা: শাহরুখসহ ৩ জন গ্রেফতার, মিলল অস্ত্র ও গানপাউডার
এলেক্স ইমন হত্যা: শাহরুখসহ ৩ জন গ্রেফতার, মিলল অস্ত্র ও গানপাউডার
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তাদের ...
পায়ে শিকল,দিনে একবেলা খাবার,মারধরের সময় বাজাত সাউন্ডবক্স, অতঃপর অপহৃত নিলয়কে উদ্ধার করল র‍্যাব
পায়ে শিকল,দিনে একবেলা খাবার,মারধরের সময় বাজাত সাউন্ডবক্স, অতঃপর অপহৃত নিলয়কে উদ্ধার করল র‍্যাব
বিদেশে পাঠানোর কথা বলে নেওয়া হয়েছিল ৫ লাখ টাকা। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে দাবি করা হয় আরও ৫ ...
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাধান আসামি তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও গ্রেফতারকৃতের দেওয়া তথ্যে গ্রেফতার ...
১০
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
টাঙ্গাইলের সখীপুরে জমিতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ...
সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার
সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ...
১০
রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়
রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়
নাগরিক সমাজের প্রবণতাই হচ্ছে মাঝে মাঝে বিদ্যমান অবস্থাকে চ্যালেঞ্জ করা,যা আরও উদার ও অংশীদারত্ব- মূলক সমাজের দিকে ধাবিত হতে পারে। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com