/ সারাদেশ / সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Saturday, 15 August, 2026 at 1:54 AM
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদসাতক্ষীরায় দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে কথা না বলা, অহরহ অপমান করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাউসার আজিজের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার (১৪ আগষ্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা, জেলা প্রশাসকের অপেশাদার আচার ব্যবহার, তীর্ষক ও অসহযোগীতামুলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভাঙচুর করে পালিয়ে যান হত্যা মামলায় বন্দি থাকা আব্দুল আলিম। পরবর্তীতে কারাগার ভাংচুর ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলার ৫১ নম্বর আসামী সে। আত্মগোপনে থেকেও ২০২৫ সালের ২৪ আগষ্ট কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমি সংক্রান্ত একটি মামলা করেন। ঘুষ লেনদেনের মাধ্যমে তিনি অনুপস্থিত থেকেও মামলাটি পরিচালনা করছেন। এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করার জন্য গেল বুধবার (১২ আগষ্ট) কলারোয়া ভূমি অফিসে যান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসংক্রান্ত বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় তিনি ফিরে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টানা তিন ঘন্টা অপেক্ষার পর জেলা প্রশাসকের কক্ষে পৌঁছানোর সুযোগ পান। জেল পলাতক হত্যা মামলার আসামী কিভাবে ভূমি অফিসে মামলা চালিয়ে যান-এমন প্রশ্ন করতেই তেলে-বেগুনে জ্বলে উঠেন ডিসি। ক্যামেরা সামনে কথা বলা দূরের কথা, ভূমি কর্মকর্তার দুর্নীতি আড়াল করতে সদর উপজেলা কৃষি অফিসারের সরকারের বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির ঘটনায় প্রতিবেদন করায় শাসাতে থাকেন। এক পর্যায়ে যমুনা টিভিতে চাকরি কিভাবে করেন সেটি দেখে নেবেন বলেও দম্ভোক্তি করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতভম্ভ হন যমুনা টিভির এই প্রতিবেদক। ঘটনা এখানেই থেমে যায়নি। কক্ষে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম ও কয়েকজন সহকারী কমিশনার জেলা প্রশাসকের অপেশাদার ও খারাপ ব্যবহারের ভিডিও ধারণ হয়েছে কিনা সেটি যাচাই করতে ক্যামেরাপার্সন ইয়ারুল ইসলামকে ক্যামেরা চেক করতে বাধ্য করেন।   

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, গেল ২৯ জুলাই সদর হাসপাতাল মোড়ে অবস্থিত দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেন এনডিসি তাজুল ইসলাম। তথ্য চাইতে তাঁর কাছে ফোন করা হলে তিনি এসব নিউজ করা লাগবেনা বলে তথ্য প্রদান করা থেকে নিজেকে বিরত রাখেন। এক পর্যায়ে এনডিসি সাংবাদিকের চেহারা দেখবেন বলে অফিসে আসতে বলেন। বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের নিয়ে পরদিন জেলা প্রশাসকের কাছে যান তিনি। এ সময় সাংবাদিকদের পাল্টা ভৎর্সনা করেন জেলা প্রশাসক।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন জানান, নিউজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসককে ফোন দেন। ফোন ধরে সাংবাদিক পরিচয় শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বক্তব্য দেওয়া ডিসির কাজ নয় বলে তিনি ফোন রেখে দেন। একইভাবে খারাপ আচরণের শিকার মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ জেলায় দায়িত্বরত সাংবাদিকরা। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে সংবাদ করতে গেলে অতীতের কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন অসহযোগিতা পাননি সাংবাদিকরা। ঘটনার গুরুত্ব বিবেচনায় এমনকি ডিসি বাংলো থেকে রাতে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া গেছে। জেলা প্রশাসক হলেন রাষ্ট্রের প্রতিনিধি।বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার সুশাসন ও জবাবদিহিতা। সাতক্ষীলা জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য ও গ্রহনযোগ্য নয়। আমরা এসব ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গেল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উপহার সামগ্রী দেয়ার সময় জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতাদের না ডাকায় সভাস্থল ত্যাগ করেছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুলসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। 

সাতক্ষীরা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, মঞ্চে কাউকে না ডাকায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে আমরা সকলেই অনুষ্ঠানস্থল থেকে চলে আসি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
যে ৫ শ্রেণির মানুষ জাহান্নামে যাবে
যে ৫ শ্রেণির মানুষ জাহান্নামে যাবে
পরকাল চিরসত্য। প্রত্যেক প্রাণিকে মৃত্যুর মধ্যদিয়ে পরকালের জগতে প্রবেশ করতে হবে।এরপর কিয়ামতে হাশর-নাশর শেষে চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে। তবে কিয়ামতের ...
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফের মুখ খুলল দিল্লি
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফের মুখ খুলল দিল্লি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ...
পিউ রিসার্চের জরিপঃ ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে
পিউ রিসার্চের জরিপঃ ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ...
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে সারা ...
আজ ১৫ আগস্টঃ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
আজ ১৫ আগস্টঃ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা যাতে বিঘ্নিত না ...
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
সাতক্ষীরায় দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে কথা না বলা, অহরহ অপমান করাসহ নানাবিধ ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে খতিয়ে দেখে ব্যবস্থা
সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে খতিয়ে দেখে ব্যবস্থা
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ...
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ...
১০
আত্রাইয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার
আত্রাইয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার
নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর  মামলার দুজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান
এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান
নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আর ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
নিরাপদ সড়ক সবার অধিকার
নিরাপদ সড়ক সবার অধিকার
সড়ক মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামাজিক যোগাযোগ সবকিছুই সড়ক ব্যবস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল। ...
১০
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com