/ মতামত / সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
জুবায়ের আহমেদ:
Published : Wednesday, 29 July, 2026 at 3:38 PM
সাইবার আক্রমণ এখন নতুন মহামারিইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অপব্যবহার ডেকে আনছে চরম বিপর্যয়। বর্তমানে মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিপক্ষকে ফাঁসাতে বা সামাজিকভাবে হেয় করতে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করছে। ব্যক্তিগত ক্ষোভ বা শত্রুতা মেটাতে এই ধরণের কুরুচিপূর্ণ ও অপপ্রচারমূলক কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রতিটি এলাকাতেই এখন এই জঘন্য প্রবণতা দেখা যাচ্ছে, যা মানুষের সামাজিক মর্যাদা ও মানসিক শান্তিকে এক নিমেষে ধ্বংস করে দিচ্ছে।

এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সবচেয়ে বিষাক্ত প্রভাব দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে পক্ষ-বিপক্ষের তীব্র বাকযুদ্ধ ও মেরুকরণ তৈরি হয়েছে। এই সুযোগে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বা হাসি-ঠাট্টার পাত্র বানাতে পরস্পরের বিরুদ্ধে এআই দিয়ে বিকৃত ভিডিও ও ছবি তৈরি করা হচ্ছে। শত্রুকে বিপদে ফেলতে তার নামে ভুয়া বক্তব্য তৈরি করে এবং দেশের মূলধারার প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো ব্যবহার করে বানানো হচ্ছে ভুয়া ফটোকার্ড। সাধারণ মানুষ এসব ফটোকার্ড ও এআই নির্মিত ডিজিটাল কনটেন্টকে সত্য মনে করে বিভ্রান্ত হচ্ছে এবং অন্ধের মতো বিশ্বাস করে তা ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে নিজেরা অপকর্ম করে এআইকে এর উপর দায় চাপিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

ডিজিটাল দুনিয়ায় এই মিথ্যাচার ছড়িয়ে দেওয়া কেবল সামাজিক বা আইনি অপরাধই নয়, তা একটি চরম নৈতিক ও ধর্মীয় অপরাধ। আমাদের ইসলাম ধর্মসহ প্রতিটি ধর্মেই মিথ্যা তথ্য প্রচার, চরিত্রহনন এবং অপপ্রচার ভুল কাজ হিসেবে গণ্য করা হয়েছে। মিথ্যাচারকে ধর্মে পাপ এবং সমাজের শান্তি বিনষ্টকারী ব্যাধি হিসেবে গণ্য করা হয়। দুর্ভাগ্যজনকভাবে, ধর্মীয় বিধি-বিধান ও নৈতিক শিক্ষার তোয়াক্কা না করে মানুষ প্রতিদিন আরও বেশি করে এই গর্হিত কাজে লিপ্ত হচ্ছে। সত্য-মিথ্যার তোয়াক্কা না করে অন্ধ আক্রোশে মেতে ওঠার এই সংস্কৃতি আমাদের বিবেক ও মানবিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংশ করে দিচ্ছে। 

ইন্টারনেট এবং ডিজিটাল মাধ্যমগুলোর সহজলভ্যতার ফলে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মানুষের এই গর্হিত কাজ দিন দিন বাড়ছে। ইউটিউব এবং ফেইসবুক থেকে ইনকাম করার সুযোগ থাকার কারনে ভালো-মন্দ সবকিছুই হয়ে যাচ্ছে এখন কনটেন্ট। সত্যি মিথ্যা যাই হোক, প্রচার করে ভিউ আনতে পারলেই ডলার মিলছে। ডলারের এই নেশায় এমন কোন কাজ নেই, যা হচ্ছে না এখন। কিচু মানুষ মিথ্যাচার করছে স্বার্থ উদ্ধারের জন্য, অপরাপর কিছু মানুষ না জেনে বা জেনেশুনেও সেই মিথ্যাচার প্রচার করছে ভিউ কামানোর জন্য। 

এআই প্রযুক্তি এবং সংবাদ ফটোকার্ডের এই অপব্যবহার এবং ডিজিটাল অপপ্রচার রূপ নিয়েছে এক ভয়াবহ আধুনিক মহামারিতে। এই সাইবার মহামারির হাত থেকে বাঁচতে হলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপই যথেষ্ট নয়; বরং দরকার সর্বস্তরের মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা যেকোনো ফটোকার্ড বা খবর অন্ধভাবে বিশ্বাস ও শেয়ার না করে তথ্য যাচাই করার মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানগুলো থেকে মিথ্যাচারের কুফল সম্পর্কে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। প্রযুক্তির অশুভ ব্যবহার রোধ করে সত্য ও ন্যায়ের চর্চা না করলে এই সাইবার মহামারি পুরো সমাজের মৌলিক ভিত্তি ও পারস্পরিক বিশ্বাসকে চিরতরে ধসিয়ে দেবে।

জুবায়ের আহমেদঃ সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সব বিভাগে বজ্রসহ ...
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ...
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিমা দাবি নিষ্পত্তিতেও প্রবৃদ্ধি ধরে রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর সুফল হিসেবে গ্রাহকেরা ...
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল ...
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয় ...
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। বিরামপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভুত ভাবে ...
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
০১. ইতিহাস বদলে দিয়ে ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪সালের এইদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৯ ...
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ...
১০
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
 
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় ...
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ...
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং সেই অর্থ বিভিন্ন ...
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করা হয়েছে।অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের ...
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
১০
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা দেখার কথা বলে একটি ফ্ল্যাটে ঢুকে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com