/ সারাদেশ / প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
Published : Wednesday, 29 July, 2026 at 3:34 PM
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলনসামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বোদা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিবির মিডিয়া সেল’ নামের একটি পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে যে ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন অপপ্রচার অব্যাহত থাকলে স্থানীয় জনগণ এর জবাব দেবে বলেও সতর্ক করেন।
এ সময় বক্তারা আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েল।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগর, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মানু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক অলিয়ার রহমান অলি, সদস্য সচিব আফসার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম মির্জা, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সব বিভাগে বজ্রসহ ...
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ...
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিমা দাবি নিষ্পত্তিতেও প্রবৃদ্ধি ধরে রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর সুফল হিসেবে গ্রাহকেরা ...
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল ...
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয় ...
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। বিরামপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভুত ভাবে ...
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
০১. ইতিহাস বদলে দিয়ে ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪সালের এইদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৯ ...
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ...
১০
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
 
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় ...
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ...
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং সেই অর্থ বিভিন্ন ...
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করা হয়েছে।অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের ...
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
১০
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা দেখার কথা বলে একটি ফ্ল্যাটে ঢুকে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com