/ মতামত / সরকার আসে, সরকার যায় কিন্তু দুর্নীতি থেকে যায়
সরকার আসে, সরকার যায় কিন্তু দুর্নীতি থেকে যায়
রায়হান আহমেদ তপাদার:
Published : Thursday, 23 July, 2026 at 12:33 AM
সরকার আসে, সরকার যায় কিন্তু দুর্নীতি থেকে যায় শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে শপথ নিয়ে গোটা জাতি মুক্তিযুদ্ধ করেছিল তার প্রতিদান হিসেবে শাসকের বুটের লাথি, চোর ও চাটার দলের উপদ্রব অনিশ্চিত জীবনের কথামালা পেয়েছিল। কেন হয়েছিল তার নানা ব্যাখ্যা তখন এবং এখন করা হয়। আর এসব যে অর্থহীন প্যাঁচাল সেটি বুঝতে কোনো তত্ত্ব জ্ঞানের প্রয়োজন হয় না। কথাটা সোজা-যিনি ক্ষমতার কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন তার সততা, সাধুতা, স্বচ্ছতা, জবাবদিহিতার ওপরই নির্ভর করে গোটা দেশ কীভাবে চলবে। আর সেটাই হচ্ছে মৌলিক নির্দেশাবলি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দুর্নীতি বন্ধ করার বিষয়ে সব সময়ই একমত। ক্ষমতায় থাকুক, আর বিরোধী দলেই থাকুক-সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাস্তবে দুর্নীতি বন্ধ হয় না।ক্রমাগত বেড়েই চলে দুর্নীতির চিত্র। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের আগে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে জিরো টলারেন্স-এর কথা উল্লেখ করা হয়।কিন্তু বাস্তবে ভিন্ন এক চিত্র আমাদের সামনে আসে।সরকার বদলায়, স্লোগান বদলায়, কিন্তু দুর্নীতি থেকে যায়। কখনো কখনো তা আরো বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে জানানো হয় যে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেবা খাতে দুর্নীতির পরিমাণ ১০ শতাংশের বেশি বেড়েছিল। জাতীয় খানা জরিপ ২০২৫-এর ফলাফলে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় এক বছরে ঘুষ লেনদেন হয়েছে ১২ হাজার ৬৩৩ কোটি টাকা। এই অর্থ ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটের ১.৫৮ শতাংশ এবং দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.২৩ শতাংশের সমান। বাংলাদেশে জমির খতিয়ান তুলতে ঘুষ, বিদ্যুতের সংযোগ নিতে ঘুষ, ব্যবসার অনুমোদন পেতে ঘুষ, চাকরি পেতে ঘুষ, এমনকি অনেক ক্ষেত্রে ন্যায্য অধিকার পেতেও ঘুষ দিতে হয়। 

যে রাষ্ট্রের নাগরিককে সেবা দেওয়ার কথা, সেই রাষ্ট্রের বিভিন্ন স্তরে সেবাকে অনেক সময় পণ্যে পরিণত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো উদ্বেগজনক বাস্তবতার ইঙ্গিত দিয়েছে। সরকারি অফিসে ঘুষ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, টেন্ডার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ব্যাংক খাতের দুর্বলতা, অর্থপাচার এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে, আসলে সমস্যা কোথায়? অনেকে মনে করে, দুর্নীতির মূল কারণ কিছু অসৎ ব্যক্তি। কিন্তু বাস্তবে বিষয়টি এত সরল নয়। একজন দুর্নীতিবাজ কর্মকর্তা বা রাজনীতিক জন্মগতভাবে দুর্নীতিবাজ হয়ে ওঠেন না। তিনি একটি দুর্বল ব্যবস্থার সুযোগ গ্রহণ করেন। যখন কোনো প্রতিষ্ঠানে জবাবদিহি থাকে না, যখন আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় না, যখন রাজনৈতিক পরিচয় বিচারকে প্রভাবিত করে, তখন দুর্নীতি ব্যক্তিগত ব্যর্থতা থেকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হয়। দুর্নীতি এখন অনেক ক্ষেত্রে ব্যক্তি নয়, একটি নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। একজন কর্মকর্তা, একজন ব্যবসায়ী, একজন রাজনৈতিক নেতা এবং একটি স্বার্থগোষ্ঠী পারস্পরিক সুবিধার ভিত্তিতে এমন এক কাঠামো তৈরি করে, যেখানে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হওয়ার পথ তৈরি হয়। বিগত এক দশকে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেতু হয়েছে, মহাসড়ক হয়েছে, মেট্রো রেল হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। সেসব ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। আর উন্নয়ন হলে দুর্নীতি হবে-এটি এ দেশে অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করা হয়। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের সময় দেশে মোটাদাগে কোনো উন্নয়নই হয়নি বলা যায়। তাহলে এত দুর্নীতির চিত্র কেন? চাঁদাবাজির বিষয়টিও দুর্নীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দেশে সরকার পরিবর্তন হলেও অনেক ক্ষেত্রে চাঁদাবাজির ধরন পরিবর্তিত হয়, কিন্তু সংস্কৃতি পরিবর্তিত হয় না। পরিবহন, বাজার, নির্মাণ খাত, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় অনানুষ্ঠানিক অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। 

আর এই চিত্র ক্রমাগতভাবে বেড়েই চলেছে। অনেকেই মনে করে, কঠোর আইন করলেই দুর্নীতি বন্ধ হবে। বাস্তবতা হলো, বাংলাদেশে দুর্নীতিবিরোধী আইন নতুন নয়। সমস্যাটি আইনের অভাব নয়, সমস্যাটি আইনের প্রয়োগে। বড় দুর্নীতির অভিযোগ ওঠে, তদন্ত হয়, মামলা হয়, কিন্তু বিচারপ্রক্রিয়া দীর্ঘ হয়, অনেক ক্ষেত্রে ফলাফল অস্পষ্ট থেকে যায়। ফলে অপরাধীরা একটি বার্তা পায়-ঝুঁকি কম, লাভ বেশি। দুর্নীতি কমানোর জন্য প্রথম প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা বলতে শুধু বক্তৃতা নয়, বরং নিজের দলের মানুষ হলেও অপরাধ করলে ব্যবস্থা নেওয়ার মানসিকতা। আইনের চোখে সবাই সমান-এই নীতি বাস্তবে প্রতিষ্ঠা না হলে দুর্নীতিবিরোধী কোনো অভিযান দীর্ঘ মেয়াদে সফল হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি রাজনৈতিক বা প্রশাসনিক চাপমুক্ত না থাকে, তাহলে তারা কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। ডিজিটাল সেবার পরিধি আরো বাড়াতে হবে। যেখানে মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ কমবে, সেখানে ঘুষের সুযোগও কমবে। ভূমি, কর, লাইসেন্স, সরকারি ক্রয় এবং নাগরিক সেবার পুরো প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে হবে। তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সামাজিক অস্ত্রগুলোর একটি। সাংবাদিকরা যদি ভয়ভীতি বা চাপের মুখে কাজ করেন, তাহলে অনেক অনিয়ম অন্ধকারেই থেকে যাবে। রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনতে হবে। নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের সংস্কৃতি যত দিন থাকবে, তত দিন ক্ষমতায় গিয়ে সেই অর্থ পুনরুদ্ধারের প্রবণতাও থাকবে। ফলে দুর্নীতির চক্র ভাঙা কঠিন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক সংস্কৃতি। আমরা প্রায়ই দুর্নীতির জন্য শুধু রাজনীতিবিদ বা কর্মকর্তাদের দায়ী করি। 

কিন্তু অনেক সময় আমরাও নিয়ম ভাঙার জন্য শর্টকাট খুঁজি, তদবির খুঁজি, ঘুষ দিয়ে সুবিধা নিতে চাই। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজেরও দায়িত্ব। বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অনিশ্চয়তা, বিনিয়োগ সংকট এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ-এসবের মধ্যে দুর্নীতি দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটিতে পরিণত হয়েছে। দুর্নীতির কারণে শুধু অর্থের অপচয় হয় না, রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন দুর্বল হয় এবং বৈষম্য আরো গভীর হয়। যে রাষ্ট্রে একজন গরিব মানুষ ন্যায়বিচার পেতে ঘুষ দিতে বাধ্য হয়, যে রাষ্ট্রে যোগ্যতার চেয়ে প্রভাব বেশি কার্যকর হয়ে ওঠে, যে রাষ্ট্রে ক্ষমতার ছায়া আইনের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, সেই রাষ্ট্র কখনো প্রকৃত অর্থে সমতার রাষ্ট্র হতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে তাই নতুন কোনো স্লোগান নয়, প্রয়োজন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ। উন্নয়ন করতে টাকার দরকার হয়। ইতিবাচক খাতে টাকা পাওয়া খুব কঠিন নয়। বিষয়টি নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছার ওপর, স্থিতিশীলতার ওপর। স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা হা-হুতাশ থেকে মুক্ত হতে পারিনি। কারণ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। কথিত ক্ষমতার টানাটানিতে কে কাকে ল্যাং মারবে সে প্রক্রিয়ার মধ্যে নিজেদের নিবিষ্ট রাখার কারণে আত্মউন্নয়ন কারও কারও হলেও জাতির আকাশে একটু একটু করে যে মেঘের জন্ম হয়েছে তা এখন অমানিশার কালো অন্ধকারে রূপ নেবার আশঙ্কা রয়েছে। 

লেখক: গবেষক ও কলাম লেখক, লন্ডন থেকে


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ
বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ...
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
অভিযোগ ওঠা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি
বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার পাতিগ্রাম ও পাঁচঘরিয়া নতুন করে বাড়ীঘরে ফাঁটল ও তলিয়ে যাচ্ছে আবাদী জমি। ভূমি ও বসতবাড়ি ...
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (FIU) এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের (৩৫তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ...
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য ...
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ...
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত গভীর ...
পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির পত্নীতলা উপজেলা গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে ...
১০
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০ ...
 
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর লেনদেনে ১ শতাংশ ফি: কে দেবে— গ্রাহক নাকি দোকানদার?
বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ...
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
ভারতীয় অর্থ-ইসরায়েলি প্রযুক্তি-আফগান যোদ্ধা: নিরাপত্তা ভয়ে পাকিস্তান?
সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিহতদের ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে খবর প্রকাশিত হলেও বাস্তবে ক্রেতাদের বেশি দামে তেল কিনতে হয়। কারণ, বাজারে ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
১০
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com