/ অর্থনীতি / বাণিজ্য / কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 29 July, 2026 at 3:50 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজগ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা, চাকরির বাজারের জন্য তাঁদের প্রস্তুত করা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে এআইভিত্তিক বিভিন্ন সমাধান তৈরির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় এ গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) এবং কানাডাভিত্তিক ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও শিল্প খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল নেতৃত্ব এবং এ খাতের নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি কাজের দক্ষতা ও মান বাড়াতে এআইয়ের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য বলেও উল্লেখ করেন।
এ অর্জন প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহক ও সমাজের জন্য কার্যকর মূল্য তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলালিংকের অঙ্গীকারের প্রতিফলন। রাইজের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও সহজলভ্য করে তুলছি। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে আমরা এমন ডিজিটাল উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্তর্ভুক্তি বাড়াবে, কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখবে।”
শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও বাস্তবমুখী ও সহজলভ্য করতে একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম তৈরি করছে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এ অবদানের স্বীকৃতি হিসেবে রাইজ এআই ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে।
রাইজের ভোকালাইজ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক এআইভিত্তিক স্পোকেন ইংলিশ কোচিংয়ের সুবিধা পান। এতে ব্যবহারকারীর উচ্চারণ, সাবলীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া হয়। অন্যদিকে, সিভি-রাইজার ব্যবহারকারীদের পেশাদার ও অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)-উপযোগী জীবনবৃত্তান্ত তৈরি করতে সহায়তা করে, যা তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখে।
এর পাশাপাশি, ডিজিটাল দক্ষতা, উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এবং দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন এআইভিত্তিক টুল যুক্ত করছে রাইজ। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করছে প্ল্যাটফর্মটি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সব বিভাগে বজ্রসহ ...
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ...
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের
ব্যবস্থাপনা ব্যয় ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিমা দাবি নিষ্পত্তিতেও প্রবৃদ্ধি ধরে রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর সুফল হিসেবে গ্রাহকেরা ...
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ
গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল ...
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুনঃ সরকারকে বাংলাদেশ ন্যাপ
রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র শীর্ষ নেতৃদ্বয় ...
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। বিরামপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভুত ভাবে ...
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট
০১. ইতিহাস বদলে দিয়ে ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪সালের এইদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৯ ...
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
সাইবার আক্রমণ এখন নতুন মহামারি
ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ...
১০
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
 
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় ...
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।সোমবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ...
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লটের নামে প্রতারণা: বেস্টওয়ে ল্যান্ডের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭ কোটি টাকার মামলা করেছে সিআইডি
প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং সেই অর্থ বিভিন্ন ...
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করা হয়েছে।অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের ...
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
১০
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
গ্রেফতার ৪: বাসা দেখার নামে ডাকাতি,পরিকল্পনায় ছিলেন একই ভবনের গৃহবধূ
রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা দেখার কথা বলে একটি ফ্ল্যাটে ঢুকে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com