/ লাইফস্টাইল / বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 25 July, 2026 at 11:49 PM
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত? গরমে একটু বের হলেই অস্বস্তি, অতিরিক্ত ঘাম, মাথা ঝিমঝিম বা অস্বাভাবিক ক্লান্তি এগুলোকে অনেকেই সাধারণ গরমের প্রভাব বলে এড়িয়ে যান। কিন্তু শরীর যদি স্বাভাবিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এটি হতে পারে ‘হিট ইনটলারেন্স’ বা তাপ-অসহিষ্ণুতার লক্ষণ। সময়মতো বিষয়টি বুঝতে না পারলে হিট এক্সহস্টশন থেকে শুরু করে প্রাণঘাতী হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথের প্রতিবেদনে চিকিৎসকরা জানান, হিট ইনটলারেন্স কোনো রোগ নয়। এটি এমন একটি অবস্থা, যেখানে শরীর নিজের তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ফলে সামান্য গরম পরিবেশেও অস্বস্তি, দুর্বলতা বা অসুস্থতা অনুভূত হতে পারে। অনেক সময় এর পেছনে ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, স্নায়বিক রোগ বা অটোনমিক নার্ভাস সিস্টেমের জটিলতা দায়ী থাকে।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

হিট ইনটলারেন্সের লক্ষণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তবে সাধারণত দেখা যায়—


# অতিরিক্ত ঘাম হওয়া
# দ্রুত ক্লান্ত হয়ে পড়া
# মাথাব্যথা
# মাথা ঘোরা বা ঝিমঝিম করা
# বমিভাব
# মনোযোগ কমে যাওয়া
# মেজাজের পরিবর্তন
# দ্রুত শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন

এসব লক্ষণ অন্য রোগের কারণেও হতে পারে। তাই বারবার এমন হলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

যেসব কারণে শরীর গরম সহ্য করতে পারে না


হিট ইনটলারেন্স বা গরম সহ্য করতে না পারার প্রধান কারণ হলো, শরীর যখন নিজের তাপমাত্রা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এর অন্যতম সাধারণ কারণ ডিসঅটোনোমিয়া বা অটোনমিক নার্ভাস সিস্টেমের কার্যকারিতার সমস্যা। শরীরের এই স্নায়ুতন্ত্রই তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঘাম হওয়া, হৃদস্পন্দনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। এই সিস্টেমে সমস্যা হলে শরীর গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ডিসঅটোনোমিয়ার সঙ্গে যেসব স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত, সেগুলো হলো— 
# ডায়াবেটিস
# গিলেইন-বারে সিনড্রোম
# হাইপোথাইরয়েডিজম
# পারকিনসনস রোগ
# ভিটামিন বি–১২-এর ঘাটতি
এ ছাড়া দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম পরিবেশে থাকা, খুব বেশি বা খুব কম আর্দ্রতাযুক্ত এলাকায় অবস্থান করা, উঁচু এলাকায় দীর্ঘ সময় থাকা কিংবা দীর্ঘক্ষণ সরাসরি রোদের মধ্যে থাকলেও গরম সহ্য করার সমস্যা হতে পারে। বিশেষ করে এ সময় যদি উপযুক্ত পোশাক না পরা হয় বা পর্যাপ্ত পানি পান না করা হয়, তাহলে ঝুঁকি আরও বেড়ে যায়।

সমাধান: হিট ইনটলারেন্সের চিকিৎসায় মূল লক্ষ্য হলো কারণ শনাক্ত করে তা নিয়ন্ত্রণ করা। পাশাপাশি কিছু অভ্যাসও সাহায্য করতে পারে—

পর্যাপ্ত পানি পান করুন।
গরম ও আর্দ্র আবহাওয়ায় বাইরে যাওয়া কমান।
ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখুন।
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ পরিবর্তন করুন।
শীতাতপ নিয়ন্ত্রিত বা ঠান্ডা পরিবেশে বেশি সময় থাকুন।

কখন চিকিৎসকের কাছে যেতে হবে 

হঠাৎ করে গরম একেবারেই সহ্য না হলে বা হিট-সম্পর্কিত জরুরি অবস্থার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। বিশেষ করে যদি প্রস্রাবের রং গাঢ় হয়ে যায়, মাথা ঘোরে বা ঝিমঝিম অনুভূত হয়, অতিরিক্ত ঘাম হয়, অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়, তীব্র মাথাব্যথা, পেশিতে খিঁচুনি, বমি বমি ভাব বা বমি, দ্রুত শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন এবং অতিরিক্ত তৃষ্ণার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। এসব লক্ষণ শরীরে পানিশূন্যতা বা গুরুতর তাপজনিত অসুস্থতার ইঙ্গিত হতে পারে, যা সময়মতো চিকিৎসা না করলে জটিলতা বাড়তে পারে।
গরমকে হালকাভাবে নেবেন না। বারবার গরম সহ্য করতে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন এর পেছনের কারণ জেনে নেয়া ভালো।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং ...
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ...
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। রোববার সরকারি এক প্রজ্ঞাপনে ...
বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে
বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিস ও ...
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনেই রিকশার যাত্রীকে ছুরি দেখিয়ে প্রকাশ্যে ছিনতাই এবং ব্যস্ত লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ...
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ...
শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়
শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়
শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে সোমবার নতুন রূপ পেয়েছে বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল ...
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাড়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের সাড়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে সাড়ে ৩ লক্ষ টাকা ...
রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
আমাদের ঘরের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে রেফ্রিজারেটর। ওভেন, ওয়াশিং মেশিন কিংবা এয়ার কন্ডিশনারও বন্ধ রাখার কারণে কিছুটা বিশ্রাম ...
১০
খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
খাদ্য মানুষের মৌলিক অধিকার।  বাংলাদেশের বাস্তবতায় একদিকে যখন অসংখ্য পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে বিপুল পরিমাণ ...
 
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতির মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল ...
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আজ শুক্রবার লোহিত সাগরের ...
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩
রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা ...
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ ...
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে সম্প্রতি ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ...
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
রাজধানীতে হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: প্রশাসনে তোলপাড়, অধরা মূল মাস্টারমাইন্ড রাব্বি
গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ...
১০
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
চট্টগ্রামের মাটি ও মানুষের আবেগকে সঙ্গে নিয়ে সৃজনশীলতার জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন গীতিকার ও লেখক **এম এ আলম ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com