/ অর্থনীতি / বাণিজ্য / বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 28 June, 2026 at 4:21 PM, Update: 28.06.2026 10:31:00 PM
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধানচলতি মাসের শুরুতেই গ্রাহক পর্যায়ে বেড়েছে বিদ্যুতের দাম। বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারীরা। মিটার রিচার্জ করতে গিয়ে ২০০ ডিজিটের টোকেন নম্বর প্রবেশ করাতে হচ্ছে অনেককেই। দীর্ঘ এই নম্বর ইনপুট দিতে গিয়ে বারবার ভুল করছেন গ্রাহকরা।
মূলত বিদ্যুতের দাম বাড়ার পর প্রথমবার রিচার্জে এ সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি গ্রাহকদের ভোগান্তিতে ফেললেও এখনই এ সমস্যার সমাধান নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রাহকদের অভিযোগ, একটি টোকেন প্রবেশ করাতে সময় লাগছে কয়েক মিনিট। মাঝপথে কোনো সংখ্যা ভুল হলে পুরো প্রক্রিয়া আবার শুরু করতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক ও প্রযুক্তিতে অনভিজ্ঞ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
রাজধানীর মিরপুরের আমিনুল ইসলাম বলেন, ২০০ ডিজিটের নম্বর দিতে গিয়ে আট-দশ বার ভুল করেছি। শেষে পরিবারের আরেকজনকে ডেকে নম্বর ইনপুট দিতে হয়েছে। এত বড় টোকেন ইনপুট দেওয়া সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। এর সমাধান হলে ভালো হতো।
কথা হয় মুগদায় বসবাসকারী নাসরিন আক্তার নামের এক গৃহিণীর সঙ্গে। তিনি বলেন, একটা সংখ্যা ভুল হলেই আবার প্রথম থেকে ইনপুট শুরু করতে হয়। বিদ্যুতের দাম পরিবর্তনের জন্য এত বড় ভোগান্তি হবে ভাবিনি।
লালবাগের হায়দার হোসেন বলেন, আমার স্মার্ট মিটার হলেও অনলাইনে আপডেট হয়নি। পরে জানতে পারি টোকেন দিতে হবে। এত বড় নম্বর দেওয়া সত্যিই বিরক্তিকর। বিদ্যুৎ বিল তো প্রতি মাসেই দিতে হয়। অথচ আমরা সুবিধা পাই না। সরকার কি পারে না এই সমস্যার সমাধান করতে!
প্রিপেইড মিটার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ এবং বিভিন্ন বিতরণ কোম্পানির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যেসব প্রিপেইড মিটার অনলাইনের সঙ্গে সংযুক্ত থাকে, ট্যারিফ পরিবর্তনের পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ট্যারিফ অনুযায়ী আপডেট হয়ে যায়। ফলে এসব গ্রাহকের কোনো অতিরিক্ত টোকেন প্রবেশ করানোর প্রয়োজন হয় না।
তবে যেসব মিটার অফলাইনে রয়েছে, সেগুলোতে নতুন ট্যারিফ কার্যকর করতে গ্রাহকদের বিশেষ টোকেন নম্বর প্রবেশ করাতে হয়। এছাড়া অনেক ক্ষেত্রে স্মার্ট মিটার স্থাপন করা হলেও কারিগরি ত্রুটির কারণে সেগুলো অনলাইনে সংযুক্ত হতে পারে না। এমন মিটারগুলোকেও অফলাইন বা নন-স্মার্ট মিটারের মতোই টোকেন নম্বর দিয়ে আপডেট করতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৫ সালে প্রিপেইড মিটার ব্যবস্থা চালুর পর থেকে যতবার বিদ্যুতের ট্যারিফ পরিবর্তন হয়েছে, প্রায় প্রতিবারই অফলাইন মিটার ব্যবহারকারীদের একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
তাদের মতে, দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান করতে হলে অফলাইন প্রিপেইড মিটারগুলো ধাপে ধাপে পরিবর্তন করে সম্পূর্ণ অনলাইনভিত্তিক স্মার্ট মিটার স্থাপন করতে হবে। পাশাপাশি যেসব স্মার্ট মিটার কারিগরি ত্রুটির কারণে অনলাইনে সংযুক্ত হতে পারছে না, সেগুলোর জন্য আরও কার্যকর সফটওয়্যার ও আপডেটিং ব্যবস্থা বা নতুন প্রযুক্তিগত সমাধান উন্নয়ন করা প্রয়োজন।
সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট মিটার ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর করা গেলে ভবিষ্যতে ট্যারিফ পরিবর্তনের সময় গ্রাহকদের আর দীর্ঘ টোকেন নম্বর প্রবেশ করানোর ঝামেলায় পড়তে হবে না। এতে যেমন গ্রাহক ভোগান্তি কমবে, তেমনই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক ও দক্ষ হবে। তবে সেটি সময় এবং ব্যয়সাপেক্ষ। সরকারের সিদ্ধান্ত এবং বাজেট ছাড়া এটি কার্যকর করা সম্ভব নয়।  
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) সিস্টেম অটোমেশন আইসিটি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালিদ ওমর নিজামী জাগো নিউজকে বলেন, ২০১৫ সাল থেকে এই সিস্টেম চলে আসছে। নন স্মার্ট মিটারের ক্ষেত্রে বিদ্যুতের ট্যারিফ পরিবর্তন হলে প্রথমবার রিচার্জে এই টোকেন দিতে হয়। এটা শুধুমাত্র আবাসিক গ্রাহকদের জন্য।
তিনি আরও বলেন, আবাসিক গ্রাহকদের জন্য ছয়টা স্লাব আছে এবং একটা লাইফ লাইন আছে। সব মিলিয়ে সাতটা স্লাব। এই সাতটা স্লাবের জন্য ৭টা টোকেন, নতুন ট্যারিফ দেওয়া হলে মিটারের জন্য একটা ‘কি’ আছে, ওটা পরিবর্তন হয়। তার জন্য টোকেন। গ্রাহক যখন রিচার্জ করেন সেটার জন্য ২টা টোকেন। সবমিলিয়ে ১০টা টোকেন। প্রতিটা টোকেন ২০ ডিজিটের। ফলে এই ১০টা টোকেন মিলিয়ে তখন ২০০ ডিজিটের নম্বর হয়ে যায়।
এসব বিষয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের তথ্য ও প্রযুক্তি শাখার সিস্টেম অ্যানালিস্ট মো. হুমায়ূন কবীর বলেন, অ্যানালগ মিটার সার্ভারের সঙ্গে কানেক্টেড না। মিটারে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই বিল কাটবে, প্রোগ্রাম সেভাবে সাজানো আছে। ফলে যখন ট্যারিফ পরিবর্তন হয়, এই পরিবর্তনটা মিটারে লার্ন করাতে হবে। যাতে মিটার বুঝতে পারে কোন স্লাবের জন্য কত টাকা কাটবে। যদি লার্ন করানো না হয় তাহলে আগের মতোই বিল কাটবে। এই লার্ন করানোর জন্য অতিরিক্ত এতগুলো টোকেন। এই টোকেন একবার দিলে পরে আর দেওয়া লাগবে না।  
দুইশ ডিজিটের টোকেন প্রবেশ করানো বাস্তবতা বিবর্জিত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বিবেচনায় বাস্তবতা বিবর্জিত, আরেক বিবেচনায় না। কারণ, সবগুলো মিটার স্মার্ট না। প্রথমে আমরা যেসব মিটার দিয়েছিলাম সেগুলো নন স্মার্ট। এগুলোতে টোকেন লাগবে। আর যেগুলো স্মার্ট মিটার সেগুলোতে অটোম্যাটিক ট্যারিফ নিয়ে নেবে। নন স্মার্ট মিটারগুলো অনেক আগে লাগানো, তখন বাংলাদেশে স্মার্ট মিটার আসেনি।
প্রযুক্তিগত দিক থেকে অন্য কোনো সমাধান আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবীর বলেন, এর বিকল্প কোনো সমাধান নেই। নন স্মার্ট মিটার যেহেতু অনলাইনে কানেক্ট করতে পারছি না, সেহেতু টোকেনের মাধ্যমেই মিটার লার্ন করাতে হবে। এটি মিটারের ম্যানুফ্যাকচারিং প্রসেস, তাই টোকেন এভাবেই দিতে হবে। অন্য কোনো উপায় নেই।  
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন দীর্ঘদিন কাজ করছেন বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে। জাগো নিউজকে তিনি বলেন, এভাবে চলতে পারে না, এর সমাধান করা উচিত। ট্যারিফ পরিবর্তন হলে ২০০ ডিজিটের টোকেন প্রবেশ করানোর বিষয়টা বাস্তবসম্মত নয়। অনেক বয়স্ক বা অল্প শিক্ষিত গ্রাহক আছেন তাদের ভোগান্তির মাত্রা বেশি। সংশ্লিষ্টদের বিষয়টা সমাধান করা উচিত।  

২০০ ডিজিটের টোকেন আপডেটে বিদ্যুৎ বিভাগের বার্তা 
বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের টোকেন হালনাগাদ করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত ২৫ জুন বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্যহার কার্যকর হওয়ায় গ্রাহকদের মিটারে ২০০ বা ততধিক ডিজিটের টোকেন আপডেট করতে হবে। এজন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টোকেন হালনাগাদ বা এ সংক্রান্ত কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে গ্রাহকেরা সংশ্লিষ্ট সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। সেগুলো হলো- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৬১১৬। এছাড়া ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) কল সেন্টার ১৬১২০, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ১৬৬০৩, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৬১১৭।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে
বিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ ...
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। রোববার ...
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়
কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, ...
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
উজানের ঢল আর ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ফের বিপৎসীর ওপরে।রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া ...
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ...
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
চুরির টাকায় বিলাসী জীবন! রাম মন্দির চুরিকাণ্ডে নয়া মোড়
ভাবতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় অর্থপাচারের উৎস খুঁজতে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে পুলিশ। এই মামলার মূল ...
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ...
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় ...
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রদর্শনীটি আজ (২৮ জুন) ...
১০
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে  মোট ৫৩৩৭ টি বিভিন্ন ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে নিররপদ খাদ্য আদালত মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রমের আওতায় বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়ম ও অপরাধের ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
ব্যাটিংয়ে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো! নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি সামাল দেন বিপর্যয়। এরপর শেষের দিকে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ...
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই বা ঝুঁকি তৈরি করতে চাই ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
রাজধানীর কড়াইল, সাত তলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি ...
১০
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির সামনে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com