/ জাতীয় / যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
সমুদ্রের গুপ্তধন খুঁজতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 7 July, 2026 at 1:22 AM
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরেদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল গবেষণা জাহাজ। প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ডে তৈরি হতে যাওয়া এই বিশেষায়িত নৌযানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বিজ্ঞানীরা নিজস্ব সক্ষমতায় গভীর সমুদ্রের তলদেশ থেকে জ্বালানি, গ্যাস হাইড্রেট ও মূল্যবান খনিজ সম্পদের নিখুঁত তথ্য অনুসন্ধান করতে পারবেন। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) এর জন্য প্রথমবারের মতো গবেষণার জন্য এই জাহাজটি প্রস্তুত করতে যাচ্ছে সরকার।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান, গবেষণার এই জাহাজ তৈরির মাধ্যমে বাংলাদেশের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনমিক জোনের খনিজ সম্পদ, জ্বালানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের বিশাল ভাণ্ডারকে বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগাতে এবার নিজস্ব অত্যাধুনিক গবেষণা জাহাজ দেওয়া হচ্ছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটকে (বোরি)। এই বিশাল উদ্যোগকে সচল ও কার্যকর করতে কক্সবাজার শহরের অদূরে খরুশকূলে মহেশখালী চ্যানেল এলাকায় পন্টুন, জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে বোরির বিজ্ঞানীদের দীর্ঘদিনের সীমাবদ্ধতা দূর করে গভীর সমুদ্রে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার মাধ্যমে সমুদ্র অর্থনীতির পথ আরও সুগম হবে।
বোরি জানায়, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে এই বিশেষায়িত জাহাজের নকশা প্রস্তুত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক জাহাজ নির্মাণ বিষয়ক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘কিল মেরিন’। কুয়েত এনভায়রনমেন্টাল এজেন্সির ব্যবহৃত একটি পরীক্ষিত ও সফল গবেষণা জাহাজের কাঠামোর ওপর ভিত্তি করে এই নতুন নকশাটি তৈরি করা হয়েছে। প্রায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই জাহাজের ভেতরের আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও উচ্চপ্রযুক্তি সংগ্রহ করা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, চীন, তুরস্ক ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলো থেকে। বোরি ও খুলনা শিপইয়ার্ডের মধ্যকার চুক্তি অনুযায়ী ২০২৮ সালের জুন মাসের মধ্যে এই ভাসমান গবেষণাগারটি সম্পূর্ণ প্রস্তুত করে বোরির বহরে যুক্ত করার কথা রয়েছে। এর পাশাপাশি সমুদ্রের অগভীর উপকূলীয় এলাকা ও মোহনায় দ্রুত যোগাযোগের জন্য তৈরি করা হচ্ছে দুটি ২৫ ফুট দৈর্ঘ্যের উচ্চগতির স্পিডবোট, যা আগামী এক বছরের মধ্যে বোরির হাতে হস্তান্তর করা হবে।
সংস্থাটি জানায়, ২০১৬ সালে সমুদ্রবিদ্যার ছয়টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এতদিন সাগরের নমুনা সংগ্রহ ও গবেষণার জন্য সাধারণ মাছ ধরার ট্রলার কিংবা বিদেশি জাহাজের ওপর নির্ভর করতে হতো। সাধারণ নৌযানের সীমাবদ্ধতার কারণে সাগরের ওপরের স্তরের কিছু প্রাথমিক তথ্য সংগ্রহ করা সম্ভব হলেও গভীর সমুদ্র বা সমুদ্রতল নিয়ে দীর্ঘমেয়াদি পরিবেশগত গবেষণা চালানো সম্ভব ছিল না। নতুন এই আধুনিক ভাসমান গবেষণাগারে ওয়েট ল্যাব, ড্রাই ল্যাব এবং ডেটা বিশ্লেষণ ল্যাব নামের তিনটি বিশেষায়িত ল্যাবরেটরি থাকবে। যার ফলে সমুদ্র থেকে সংগৃহীত নমুনা মাঝসাগরেই তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা যাবে এবং স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে সেই গবেষণার তথ্য সরাসরি মূল ডেটা সেন্টারে পাঠানো সম্ভব হবে। এই জাহাজে একসঙ্গে ২৩ জন বিজ্ঞানী ও ক্রু সদস্য অবস্থান করে টানা ৮ থেকে ১০ দিন সমুদ্রে ২৪ ঘণ্টা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
বোরি আরও জানায়, জাহাজটিতে যুক্ত হতে যাওয়া সাব-বটম প্রোফাইলার, মাল্টি-বিম ইকো সাউন্ডার এবং সাইড-স্ক্যান সোনারের মতো উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে সমুদ্রতলের নিচের স্তরের নিখুঁত ছবি ও ভূ-তাত্ত্বিক গঠন নির্ণয় করা যাবে। এর মাধ্যমে সাগরের নিচে জমে থাকা পলি, মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতুর নমুনা বিশ্লেষণ করে অতীতের জলবায়ু পরিবর্তনের ইতিহাস এবং সমুদ্রের কার্বন সংরক্ষণের সক্ষমতা নিয়ে গবেষণা করা যাবে। একই সঙ্গে এই প্রযুক্তি দেশের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে, কারণ এর মাধ্যমে সমুদ্রের তলদেশের গ্যাস হাইড্রেট এবং মূল্যবান খনিজ সম্পদের অবস্থান ও সম্ভাবনা সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যাবে। 
অন্যদিকে, সহযোগী জলযান হিসেবে স্পিডবোট দুটি মূল জাহাজে রসদ সরবরাহ, জরুরি উদ্ধারকাজ এবং সমুদ্র চ্যানেলে দ্রুত নমুনা সংগ্রহের কাজে ব্যবহৃত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সুনীল অর্থনীতি ও সমুদ্র সম্পদ রক্ষার টেকসই পরিকল্পনা অন্যতম অগ্রাধিকার হিসেবে স্থান পায়। সম্প্রতি কক্সবাজার সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুধীসমাজে সমুদ্র অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তার প্রশাসনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্যোগকে দেশের সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ও টেকসই ব্যবহারের একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিক সমাজ, যা শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এক নতুন শক্তির জোগান দেবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) পরিবেশ ওশানোগ্রাফি ও জলবায়ু বিভাগের বিভাগীয় প্রধান জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া বলেন, ‘প্রচলিত দেশীয় নৌযানের সীমাবদ্ধতার কারণে বর্তমানে আমাদের সামুদ্রিক পরিবেশগত গবেষণাগুলো মূলত উপকূলের কাছাকাছি এবং অগভীর পানিতেই সীমাবদ্ধ থাকে। সময়ের দিক থেকেও এগুলো খুব স্বল্প পরিসরে করতে হয়। ফলে সাগরের ওপরের স্তরের তাপমাত্রা, লবণাক্ততা, প্ল্যাংকটনের উপস্থিতি বা দৃশ্যমান দূষণ পর্যবেক্ষণের বাইরে বড় কোনো অনুসন্ধান চালানো সম্ভব হয় না।’

তিনি বলেন, ‘বোরির এই নতুন গবেষণা জাহাজের (রিসার্চ ভেসেল) মাধ্যমে আমরা প্রথমবারের মতো গভীর সমুদ্র, সমুদ্রতল এবং সাগরের বিভিন্ন গভীরতার পানির স্তরে নিখুঁত গবেষণা চালাতে পারব। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ও আধুনিক সব যন্ত্রপাতি বহন এবং পরিচালনার শতভাগ সক্ষমতা থাকবে এই জাহাজে, যা বাংলাদেশের সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ ও সুনীল অর্থনীতি (ব্লু-ইকোনমি) উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মিরপুরে একদিনে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
মিরপুরে একদিনে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ...
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
যুক্তরাজ্যের নকশায় তৈরি গবেষণাগার ভাসবে বঙ্গোপসাগরে
দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে বর্তমান সরকারের সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি মহাপরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে নামছে আন্তর্জাতিক মানের এক বিশাল ...
টানা বৃষ্টিতে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি
টানা বৃষ্টিতে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি
টানা দুই দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার ...
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ...
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইওএম (IOM) বাংলাদেশ-এর নবনিযুক্ত চিফ অব ...
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ ...
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় ...
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে র‍্যালি, আলোচনা ...
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
অর্থ আইন ২০২৬: করমুক্ত সীমা বাড়ল, কর ব্যবস্থায় এলো দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন
প্রতিবছরের মতো এবারও ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে অর্থ আইন, ২০২৬। আইনটি পর্যালোচনা করলে স্পষ্ট হয়, এবারের পরিবর্তন শুধু ...
১০
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত ...
 
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
আধা ঘন্টা আগে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশের অনুমতি পাননি চাঁপাইনবাবগঞ্জের শাহনাজ
শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে কেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ
টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার ...
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় আটক
‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর ...
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি
পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ...
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
"সরকারী বিধি বিধান উপেক্ষা করে চললে ব্যবস্থা নেয়া হবে" - সাবেক সাংসদ হারুনুর রশিদ
‍"চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত। কেও জামায়াত করে, কেও বিএনপি করে, কেও আওয়ামীলীগ করে। কিন্তু সদর হাসপাতালের দায়িত্বরত ব্যক্তি, চিকিৎসক ...
১০
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com