|
কালিহাতীতে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। রোববার বিকালে সততা জনকল্যাণ সংস্থা এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পাইকড়া ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ৯ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ৯টি গাভী বিতরণ করা হয়। সততা জনকল্যাণ সংস্থা পরিচালক নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, বীর মুক্তিযোদ্ধা তাইবুর রহমান তোতা, পাইকড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন,পাইকড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম খান, মহিলা দলের নেত্রী রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। |