/ প্রবাস বাংলা / পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নতুন বার্তা, লন্ডন:
Published : Sunday, 28 June, 2026 at 10:10 PM
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিতপূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন ১১ স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল এস৯ ফিল্মস।

গত ২২ জুন সোমবার স্থানীও ভিক্টোরিয়া পার্কে আয়োজিত দিনব্যাপী এই জমজমাট ক্রিকেট আসরে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল এবং প্রায় দুই শতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করেন। দলগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি। চমৎকার খেলায় উভয় দলই সমান পারফরম্যান্স প্রদর্শন করায় তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন তানভীর আহমেদ।

অংশগ্রহণকারী দলগুলো হলো: বেথনাল গ্রিন (গ্রীন), বিয়ানীবাজার সিসি, বেঙ্গল ওয়ারিয়র্স, ওসমানীনগর সিক্সার্স, লন্ডন ব্রাদার্স, ক্রিকেট আইল্যান্ড, ইয়ং ফাইটার্স, আনবিটেন ডেস্ট্রয়ার, জগন্নাথপুর সিসি, কুলাউড়া নাইট রাইডার্স, গোলাবাজারী ফাইটার্স, গোয়াইনঘাট স্পোর্টস, কেমব্রিজ টাইগার্স, রয়্যাল সিলেট, বেথনাল গ্রিন (রেড) এবং ডকল্যান্ড সিসি।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কামরুল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর সদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিবুল ইসলাম, ক্লাব পরিচালক ইমরুল আহমেদ, সুমন আহমেদ, শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক সাজাদ আলী, ম্যানেজার আনসার হোসেন, অধিনায়ক গুলজার আহমেদ, আফজাল আহমেদ, সহ-সভাপতি হাফিজ জাহান আহমেদ, রিসাদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফুহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব, আব্দুল মালিক, প্রচার সম্পাদক আহসান, সুজন আহমেদ, এনাম চৌধুরী, জাবেদ নূর, আলমগীর, সুমন জুনিয়র, ফাহিম, মোস্তাফিজ, ইমাদ, আবু তাহের ও আব্দুর রহিম প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে স্পন্সর সদরুল ইসলাম বলেন, “প্রবাসে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব অপরিসীম। এসব টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে যুক্তরাজ্যে আরও ব্যাপকভাবে পরিচিত করা হচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতি রায়হান আহমেদ বলেন, “এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনেক খেলোয়াড় সারা বছর নিয়মিত অনুশীলন করেন। ফলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে উৎসাহিত হন। ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।”  

তবে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। আয়োজকদের অভিযোগ, টুর্নামেন্টের নির্ধারিত বিধি-বিধান লঙ্ঘনের কারণে ক্রিকেট আইল্যান্ড দলকে সতর্ক করা হলে দলটির কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিষয়টিকে অযথা জটিল করে তুলতে পুলিশকে ঘটনাস্থলে ডাকেন।

এ ঘটনায় মাঠে সাময়িক উত্তেজনা ও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক দেখতে পেয়ে পুলিশ সদস্যরাও পরে মাঠের এক পাশে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রিকেট খেলায় অংশ নেন। ফলে সম্ভাব্য উত্তেজনার অবসান ঘটে এবং টুর্নামেন্টের বাকি কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

আয়োজক ও উপস্থিত অনেকেই মনে করেন,  ক্রিকেট ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের খেলা ।তাই নিয়ম লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি করা প্রবাসে বাংলাদেশিদের  ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডওয়ে বাঙালি  কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।গত ২৮ জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার ...
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
আকাশপথ ও সড়কপথের পাশাপাশি রেলপথেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল। তিনটি আন্তঃদেশীয় ট্রেনে দুই দেশের যাত্রীরা যাতায়াত করতেন। ...
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
স্বাধীনভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধে ‘দুর্নীতি দমন ব্যুরো’ থেকে জন্ম হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের কেন্দ্র করে গড়ে ...
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকায় ...
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয়জন ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট বা ...
১০
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের ‘এ’ অঞ্চলের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো।মঙ্গলবার ইসরাইল হাইয়োম ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় ...
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
সারাদেশে আগামী ২ জুলাই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা ...
১০
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com