/ প্রবাস বাংলা / ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 28 June, 2026 at 4:12 PM
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেলইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরেক বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, স্ত্রী আরজু বেগম এবং মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির বড় ছেলে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সি শাহাদাত হোসেন কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে রোমে আসেন। তদন্তকারীদের ধারণা, তিনি নিহত নারী আরজু বেগমে প্রতি একতরফা আসক্ত হয়ে পড়েছিলেন। তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিন আগে শাহাদাত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘কেউ একা মারা যায় না। সবসময় তার সঙ্গে আরেকজনও মারা যায়। মৃত্যু এলে নিজের প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যাতে কাউকে প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকতে না হয়।’

তদন্তকারীরা এই পোস্টকেও গুরুত্ব দিয়ে দেখছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টার কিছু পরে শাহাদাত একটি ধারালো দা (ম্যাশেটি) নিয়ে পরিবারের বাসায় প্রবেশ করেন। প্রথমে তিনি আরজু বেগমকে ও তাদের আট বছর বয়সি মেয়ে আরোয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে আরজু বেগমের স্বামী কামাল উদ্দিনকেও হত্যা করেন।
হত্যার পর তিনজনের মরদেহ বিছানার নিচে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা।

বাঁচাতে গিয়ে আহত বড় ছেলে

হত্যাকাণ্ডের সময় বাসায় এসে বাবা-মা ও বোনকে বাঁচানোর চেষ্টা করেন দম্পতির ২০ বছর বয়সি ছেলে আমির। হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি গুরুতর আহত হন।
বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আমির। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রক্তাক্ত অবস্থায় তিনি বারবার বলছিলেন, ‘সে আমার মাকে হত্যা করেছে, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে।’
পুলিশকে তিনি হামলাকারীর নামও জানান এবং বলেন, ‘এটা শাহাদাতই করেছে।’
স্থানীয় বাসিন্দা আগোস্তিনো জানান, সেদিন রাতে তিনি টেলিভিশনে নরওয়ে ও ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখেন, আমির রাস্তায় পড়ে আছেন এবং তার ওপর একজন ব্যক্তি হামলা চালাচ্ছে। পরে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পলাতক শাহাদাতের সন্ধানে অভিযান

হত্যাকাণ্ডের পর থেকেই শাহাদাত হোসেন পলাতক। তাকে ধরতে কাসালোত্তি এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে ইতালির পুলিশ। পাশাপাশি দেশজুড়ে তার সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
রোববার বিকেলে বোলোনিয়া রেলস্টেশন থেকে একটি সম্ভাব্য অবস্থানের খবর পাওয়া গেলেও তা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়নি।
ঘটনাস্থল থেকে শাহাদাতের ফেলে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সেটির তথ্য বিশ্লেষণের পাশাপাশি নিহত পরিবারের স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশে একই এলাকার বাসিন্দা

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দাবি, নিহত পরিবার ও শাহাদাত—উভয়ের বাড়িই বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এবং তারা কাছাকাছি এলাকায় বসবাস করতেন।
কামাল উদ্দিন ২০০৯ সালে স্ত্রীকে নিয়ে ইতালিতে যান। আর প্রায় ছয় মাস আগে শাহাদাত স্ত্রীকে নিয়ে লন্ডন থেকে রোমে চলে আসেন।
স্থানীয়দের দাবি, শাহাদাত দীর্ঘদিন ধরেই আরজু বেগমের প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত ছিলেন। তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, সে বিষয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।
রোমের প্রসিকিউটর অফিস এ ঘটনায় হত্যা ও গুরুতর আহত করার অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্তকারীরা বলছেন, শাহাদাতকে দ্রুত গ্রেফতার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এরপর হত্যার প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার পেছনের সব কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আরজু বেগমকে নিজের একচ্ছত্র অধিকার হিসেবে দেখতেন শাহাদাত। সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় তিনি শুধু তাকে নয়, তার স্বামী ও শিশুকন্যাকেও নির্মমভাবে হত্যা করেন।

সূত্র: লা স্তাম্পা


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বর্তমান সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা ও কঠোর নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর প্রাণকেন্দ্র বনানীতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ...
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে এবং পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর ...
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ...
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের ...
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কেশবপুর জোনাল অফিসের সাগরদাঁড়ী সাব-জোনাল এলাকার টিটাবাজিতপুর গ্রামে চালুকৃত লাইনে কাজ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৪৩৩।সংগঠনের সম্মেলন কক্ষে এক ...
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপালে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) ...
১০
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
১০
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। ছুটে এসে স্থানীয়রা দেখলেন, একটি বসতঘরের দরজা বাইরে থেকে শিকলবন্দি, আর ভেতরে জ্বলছে আগুন। টাঙ্গাইলের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com