/ বিনোদন / শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 28 August, 2026 at 11:02 PM
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালকবিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের পরিচিত পরিচালক পবন সাদিনেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হায়দরাবাদের গোলকোন্ডা থানায় এক নারীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অভিযোগকারী নারীর ভাষ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে পবন সাদিনেনির সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে তিনি একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করলে পবন সেটি প্রযোজনা করার পাশাপাশি তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তবে নিজের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি জটিলতা শেষ হলে তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, একপর্যায়ে এই সম্পর্ক প্রতারণামূলক যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তিনি শারীরিক অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানালেও পবন তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করতেন বলে দাবি করেছেন।
এছাড়া ভিডিও কলে যৌন কার্যকলাপে বাধ্য করা এবং সেসব ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন ওই নারী।
অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট বিকেলে পবনের নিজ বাড়িতে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে। এতে তার মুখ ও চোখ ফুলে যায় এবং পিঠ ও মাথায় আঘাত লাগে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারা, অর্থাৎ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন এবং ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রেম ইশক কাদাল সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। পরে তিনি সাবিত্রী সিনেমা এবং ২০২৩ সালে প্রশংসিত ওয়েব সিরিজ দয়া পরিচালনা করেন। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত আকাশম লো ওকা তারা সিনেমার কাজ পরিচালনা করছিলেন তিনি।
পরিচালকের এই গ্রেপ্তারের ঘটনায় তেলেগু চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পবন সাদিনেনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ঐক্য ফেরাতে কৌশলী বিএনপি, গুরুত্ব পাচ্ছে তৃণমূল ও বিদ্রোহী নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদার করতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে ...
২
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
পল্লবীতে বাসে আগুন: একের পর এক বাসে আগুন, ককটেল হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির ১০টি সিট ...
৩
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ ...
৪
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি লাভবান হচ্ছে ভারত
শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের ...
৫
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে বিকাশের লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...
৫
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে ...
৭
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি ...
৮
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
গ্রেপ্তারের পর ‘দাদা এমদাদের’ পুরনো দুর্নীতি নতুন করে আলোচনায়
​সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল ...
৯
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
১০
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের
সম্প্রতি পুড়িয়ে দেওয়া গোপালগঞ্জের সবগুলো থানা চালু করাসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক ইলিয়াস হকের ...
 
১
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
বোদায় শিম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় নিজ শিম ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনঞ্জয় চন্দ্র (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।গত সোমবার (২৩ ...
২
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
বোদায় জাতীয় প্রাণি সম্পদ দিবস পালিত
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ...
৩
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ...
৪
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের এক দিন পর তিন বছর বয়সী শিশু আদিবা ইসলামের মরদেহ ...
৫
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
ডিসির কাছে আবেদন করায় টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের অঙ্গীকারনামা নিলো অধ্যক্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ ...
৫
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা ...
৭
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
স্বর্ণের বাজারে নতুন আতঙ্ক
হলমার্ক দেখে স্বর্ণ কিনলে কি আসল জিনিস পাওয়া যাচ্ছে? ভারতের যোধপুরে এক তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গহনায় ‘রেনিয়াম’ নামের এক ...
৮
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি
যখন গণতন্ত্রকে বৃহত্তর আঙ্গিকের গতিময় একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, তখনই সুস্পষ্ট হয়ে ওঠে যে গণতন্ত্রের একটি সংস্কৃতি আছে, যা ...
৯
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ...
১০
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com