/ প্রবাস বাংলা / জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
নতুন বার্তা, লন্ডন:
Published : Tuesday, 30 June, 2026 at 10:15 PM
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলাজমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডওয়ে বাঙালি  কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।গত ২৮ জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার স্কুল মিলনায়তনে আয়োজিত এ মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
বাঙালি কমিউনিটি মেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত এ গ্রীষ্ম মেলায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য, নাটিকা, অভিনয় ও কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে তানজিনার নৃত্য-কোরিওগ্রাফি উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া দেশীয় খাবারের স্টল, বিভিন্ন প্রদর্শনী এবং পরিবারভিত্তিক বিনোদনের নানা আয়োজন মেলায় আগত সবার জন্য ছিল বাড়তি আকর্ষণ।সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত ,মোঃ রবিন ও মিনু রায়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্ট এলাকার রাজার সহকারী প্রতিনিধি (Deputy Lieutenant) ড. জিলিয়ান ফার্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডওয়ের মেয়র ডগলাস হামানদিশে , ব্রিটিশ সংসদ সদস্য ক্রিস ওসবোর্ন , বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, কাউন্সিলর মারিয়ান মেস্তোরভ , কাউন্সিলর ভিন্স ম্যাপল  এবং কাউন্সিলর অ্যাডাম প্রাইস ।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন আমেনা করিম, ডা. মাহমুদুল হাসান রাহাত, অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল, সিদ্দিকা অপি, সিমি সিফাত, জুয়েল খান, ডা. জিবরান, আয়শা শামীম, সুলতানা মানুম, মাহবুব হাসান, নিলেন্দু দেবনাথ, ফারিহা চৌধুরী, খাইরুল বাসার রাজন, রিমা চৌধুরী, লস্কর রাজুসহ আরও অনেকে।
প্রধান অতিথি ড. জিলিয়ান ফার্গার বলেন, "মেডওয়ে বাংলা কমিউনিটির এ আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশি কমিউনিটি তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার মাধ্যমে এই সমাজকে আরও সমৃদ্ধ করছে। নতুন প্রজন্মের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ভবিষ্যতেও মেডওয়ে বাংলা কমিউনিটি আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।" 
আয়োজকদের পক্ষ থেকে ডা. মাহমুদুল হাসান রাহাত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলাকে সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতিথি, সাংবাদিক ,স্বেচ্ছাসেবক, শিল্পী, অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক এবং দর্শকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সফল হয়েছে। আমাদের লক্ষ্য ছিল প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলা।" ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের মাধ্যমে কমিউনিটিকে একত্রিত রাখার কথা জানান সনামধন্য এই চিকিৎসক। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও তৈরি করছে।
দুপুর দুইটা থেকে রাট সাড়ে নয়টা পর্যন্ত চলা  প্রাণবন্ত এ আয়োজনের নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করেন ইকবাল হোসেন ,প্রদীপ রায় ও শাহনাজ।
এবারের গ্রীষ্ম মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী, অতিথি,সাংবাদিক , স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল ।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই আইনজীবী ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বর্তমান সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা ও কঠোর নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর প্রাণকেন্দ্র বনানীতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ...
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে এবং পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর ...
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ...
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের ...
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কেশবপুর জোনাল অফিসের সাগরদাঁড়ী সাব-জোনাল এলাকার টিটাবাজিতপুর গ্রামে চালুকৃত লাইনে কাজ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৪৩৩।সংগঠনের সম্মেলন কক্ষে এক ...
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপালে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) ...
১০
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
১০
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। ছুটে এসে স্থানীয়রা দেখলেন, একটি বসতঘরের দরজা বাইরে থেকে শিকলবন্দি, আর ভেতরে জ্বলছে আগুন। টাঙ্গাইলের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com