/ প্রবাস বাংলা / বিএনপি ক্ষমতা নয় দেশ পরিচালনার সুযোগ পেয়েছে : ড. আসাদুজ্জামান রিপন
অস্ট্রেলিয়া বিএনপির আয়োজিত জিয়ার শাহাদাত বার্ষিকী পালন
বিএনপি ক্ষমতা নয় দেশ পরিচালনার সুযোগ পেয়েছে : ড. আসাদুজ্জামান রিপন
নতুন বার্তা, অস্ট্রেলিয়া:
Published : Monday, 8 June, 2026 at 10:31 PM
বিএনপি ক্ষমতা নয় দেশ পরিচালনার সুযোগ পেয়েছে : ড. আসাদুজ্জামান রিপন  বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফেরাত কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল রোববার রাতে সিডনির লাকেম্বার লাইব্রেরি হলে অস্ট্রলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসালামের সভাপতিত্ত্বে শফিউল আলম শিফকের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন-সম্পাদক পদমর্যদায়) অমি ফেরদৌস আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধক্ষ্য মনজুরুল হক আলমগীর। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক  ড. মনিরুজ্জামান। অস্ট্রেলিয়ার নিউক্যাসের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ জে মিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন  বলেন, ‘এত কিছুর বিনিময়ে বিএনপি ১৭ বছর পর বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে। এই শাসন ক্ষমতাটার পেছনে অনেক রক্ত, অনেক গুমের ইতিহাস আছে। অনেক ত্যাগের ইতিহাস আছে, আপনাদের অবদানের বিষয়গুলোও আছে। সুতরাং বিএনপি যাতে ক্ষমতাটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে সবার সহযোগিতার প্রয়োজন।‘

বিএনপির দেশ পরিচালনা সম্পর্কে এই ভাইস-চেয়ারম্যান  বলেন, ‘আমরা ক্ষমতায় আছি, আমি সেটা বলব না। ক্ষমতা শব্দটি খুবই খারাপ। আমরা বলব রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি। এই দায়িত্বটি যাতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সমালোচনার উর্ধ্বে উঠে এই দায়িত্ব পালন করতে পারি, কোনো কর্মির বিরুদ্ধে যাতে চাঁদাবাজি, সন্ত্রাস, জুলম ও অন্যায় এই সমস্ত অভিযোগ না উঠে আমাদের খুব সজাগ থাকতে হবে। আমরা সজাগ থাকলে মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসনের মধ্যে পার্থক্য করতে পারবে।‘     

বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘ রাষ্ট্রের বর্তমান কর্ণধার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অনুরোধ করব যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতার হাত প্রশারিত করবেন, দলকে ও দেশকে এগিয়ে নেবেন এই আশা কবর।’

জনাব রাশেদুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, এবং তাঁর বহুল কর্মময় জীবনে ওপর আলোকপাত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অমি ফেরদৌস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্ম হয়েছিল কিছু কারণে। বাংলাদেশে  ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে থেকে যুদ্ধ করে আমাদের দেশকে ছিনিয়ে নিয়েছিলেন, এই কারণে তার জন্ম হয়েছিল। স্বনির্ভর বাংলাদেশসহ বাংলাদেশের সব উন্নয়নের রূপকার ছিলেন তিনি। সেটার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছিল। তারেক রহমান যে কার্যক্রম হাতে নিয়েছেন, তা সত্যই প্রশংসনীয়।’  

সমাপনি বক্তৃতায় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহিদুল ইসলাম শহীদ জিয়ার বহুল কর্মময় জীবনের আলোচনার পাশাপাশি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উদহারণ স্বরূপ উনি জিয়ার হত্যাকাণ্ড ও  খালেদা জিয়াকে  স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, প্রধানমন্ত্রী তারক রহমানের মেরুদণ্ড ভেঙে হত্যা-চেষ্টার সরাসরি ভারতকে দায়ী করেন তিনি। প্রধানামন্ত্রী তারেক রহমানের নদী সংক্রান্ত প্রজেক্টগুলো ভারতকে তাঁর ওপর আগ্রাসি গড়ে তুলবে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সরকারের উচিত তারেক রহমানের নিরাপত্তার জোরদার করা। এবং প্রতিবেশি দুই রাষ্ট্র চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বারোপ  করেন তিনি। 


আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবদলের সাধারণ সম্পাদক ফারুক খান, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার   আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি । 

১৯৮১ সালের ৩০ মে দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যদ্বারা নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান।  তাকে হত্যা করে। জিয়াউর রহমানের মর্মান্তিক ওই মৃত্যুর আকস্মিকতায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। শহীদ জিয়াউর রহমানের ঢাকায় নামাজে জানাজা ছিলো বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎত্তম।

শহীদ জিয়াউর রহমানের গড়া দল বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জন করে সরকার গঠন করে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়।

প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়া নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব আশরাফুল ইসলাম, জয় আহমেদ সুলতান, মোহাম্মদ রুহুল আমিন, আরিফুর রহমান, খাজা দাউদ হোসেন, আশওয়াদুল হক বাবু, মশিউর রহমান তুহিন, ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান লাবু, মোকসেদ আলম দীপু, মোহাম্মদ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মফিজুল ইসলাম সাগর, আব্দুল আলীম, আবিদা সুলতানা, আজিজুন নাহার মালা, আহসান হাবিব, আবু বকর সিদ্দিক, শাহীনূর রহমান, আবুল হোসেন, হারুনর রশিদ, মনির হোসেন বাপ্পি, মোহাম্ম রফিক, সাইদুল ইসলাম, মোম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ ফারদিন, মিঠু ব্যাপারির, নূরে আলম,  খায়রুল আমিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মোবারক হোসেন, শফিকুল ইসলাম শফিক, শেখ মোহাম্মদ থমাস, মোহাম্মদ আলম এবং সিডনিস্ত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্যা ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে সরকার। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ ...
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি ...
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার ...
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ...
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
রাজধানীর বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার "জ" ব্লকের বেশ কিছু বাড়ির জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দীর্ঘদিন ধরে গ্রহণ ...
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি ...
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত ...
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রায়শই ‘রক্তের অক্ষরে লেখা’ বা ‘স্বর্ণযুগ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় থেকে শুরু ...
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ...
১০
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে খরচ বাড়ায় বাজারে চালের দাম বেড়েছে। চলতি মাসে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১৫০-৩০০ টাকা। ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার পর পুলিশকে ধোঁকা দিতে ধর্ষণের আলামত নষ্ট করে ফেলেন আসামি ...
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের সঙ্গে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে খণ্ড-বিখণ্ড করে হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যেই মূল আসামি সোহেল রানা নতুন ...
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেট— যাকে শেয়ারবাজারের ‘ডাস্টবিন’ বলা হয়। এটি মূলত দেউলিয়া হয়ে যাওয়া, দীর্ঘ বছর উৎপাদন বন্ধ থাকা কিংবা অস্তিত্বহীন ...
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে নিজর শরীরকে সুস্থ রাখার নানা উপায় খুঁজছে সবাই। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলার চেষ্টাও ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের ...
১০
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
দখলদার ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরাইলি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com