/ অপরাধ / ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 6 June, 2026 at 1:16 PM
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতারইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মানবপাচার ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার  করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতর ব্যক্তিরা হলেন— মো. এজাজুল হক ওরফে রতন (৬৩), মোছা. নার্গিস বেগম (৪০) এবং মো. বাদল (৫৫)। রাজধানীর মিরপুর ও সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।

শনিবার (০৬ জুন) সকালে র‌্যাব-৪ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি। 

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়,গাজীপুরের বাসিন্দা ইমরান হোসেন নামে এক ব্যক্তি সম্প্রতি প্রতারণার শিকার হয়ে র‍্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা তাকে ইতালিতে পাঠানোর কথা বলে ২২ লাখ টাকার চুক্তি করেন। পরে বিভিন্ন সময়ে ইতালি, জার্মানি ও কানাডায় পাঠানোর আশ্বাস দিয়ে তার কাছ থেকে মোট প্রায় ১৯ লাখ টাকা আদায় করা হয়।

অভিযোগ অনুযায়ী, প্রথমে ইতালিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও পরে জানানো হয়, ইতালি সরকার লোক নেওয়া বন্ধ করে দিয়েছে। এরপর জার্মানিতে পাঠানোর কথা বলে আরও অর্থ নেওয়া হয়। পরবর্তীতে কাগজপত্রে ত্রুটির অজুহাত দেখিয়ে কানাডায় পাঠানোর আশ্বাস দেওয়া হয়। এ সময় ভিসা, মেডিকেল, ফিঙ্গারপ্রিন্ট ও বিমান টিকিটের খরচের কথা বলে আরও টাকা হাতিয়ে নেওয়া হয়।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। একপর্যায়ে ইমরান হোসেন অভিযুক্ত রতনের অফিসে গিয়ে জানতে পারেন, অফিসটি কয়েক মাস আগেই বন্ধ হয়ে গেছে। পরে তিনি শাহ আলী থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, এই চক্রের বিরুদ্ধে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব বলছে, বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বোয়লখালীতে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
বোয়লখালীতে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার ...
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থায় পঞ্চগড়ে বিজিবি
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থায় পঞ্চগড়ে বিজিবি
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ ১০জনকে বাংলাদেশে পুশইনের (জোর করে ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ...
প্রাইভেটকার ছিনতাই করতে ‘হানি ট্র্যাপে’ ফেলে রাইড শেয়ার চালককে হত্যা
প্রাইভেটকার ছিনতাই করতে ‘হানি ট্র্যাপে’ ফেলে রাইড শেয়ার চালককে হত্যা
রাজধানীর দক্ষিণখানের তুরাগ নদীতে মো. লোকমান সরদার (৩৮) নামের এক উবার চালকের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ...
বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
দিনাজপুর জেলায় বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং ...
ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন
ফিলিমন হেমব্রমের ওপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন
দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর বর্বরচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও ...
বোয়লখালীতে হামলাকারী গ্রেফতার, ধামা উদ্ধার
বোয়লখালীতে হামলাকারী গ্রেফতার, ধামা উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশা চালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) নগরীর মোগলটুলি এলাকা থেকে গ্রেপ্তার ...
নবাব স্যার সলিমুল্লাহ : ইতিহাসের এক মহানায়ক
নবাব স্যার সলিমুল্লাহ : ইতিহাসের এক মহানায়ক
৭ জুন, ১৮৭১, জন্ম গ্রহন করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর। নবাব স্যার সলিমুল্লাহ, আমাদের ইতিহাসের দ্যুতিময় ব্যক্তিত্ব, উপমহাদেশের আজাদী ও ...
ঢাকা বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
ঢাকা বাসযোগ্য নয়, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। ...
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ...
১০
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে ২০ শতাংশ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরো বেশী তীব্র করে তুলবে’ বলে মন্তব্য করে ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
১০
কলকাতায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
কলকাতায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনায় ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com