|
বোয়লখালীতে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের ওরিহুরারচর এলাকার লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে পাহাড়ে যাওয়া লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির পরনে সাদা টিস্যু গেঞ্জির ওপর একটি হাফহাতা কালার গেঞ্জি ও উল্টো ভাজ করা লুঙ্গি ছিল। লাশে পচন ধরেছে। তার হাত দুটো পিছন থেকে এবং পা দুটোও বাঁধা ছিল। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। |