/ অর্থনীতি / বাণিজ্য / কোরবানির ঈদ সামনে রেখে চাঙা কোমলপানীয়ের বাজার
কোরবানির ঈদ সামনে রেখে চাঙা কোমলপানীয়ের বাজার
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 25 May, 2026 at 1:46 PM, Update: 03.06.2026 2:53:36 PM
কোরবানির ঈদ সামনে রেখে চাঙা কোমলপানীয়ের বাজারকোরবানির ঈদ সামনে রেখে চাঙা হয়ে উঠেছে দেশের কোমলপানীয়ের বাজার। দোকানিরা মজুত বাড়াচ্ছেন। সরবরাহ বাড়িয়েছে কোম্পানিগুলো। সারাবছর যে পরিমাণ কোমলপানীয় বিক্রি হয়, শুধু কোরবানিতেই বিক্রি হয় তার ১৫-২০ শতাংশ। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশে ক্রমে বড় হয়ে ওঠা কোমলপানীয়ের বাজারের প্রবৃদ্ধি হচ্ছে প্রতিবছর ১০ শতাংশ হারে। বর্তমানে এ বাজার ১২ হাজার কোটি টাকারও বেশি, যা জমে ওঠে ঈদ বা এমন কোনো বড় উৎসব কেন্দ্র করে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর কোরবানির ঈদ সামনে রেখে কার্বোনেটেড সফট ড্রিংকসের চাহিদা বেশি বাড়ে। এবছরও বাজারে বিক্রি এরই মধ্যে বেড়েছে। বিশেষ করে ৫০০ মিলি লিটার কিংবা তার চেয়ে বড় বোতলজাত সফট ড্রিংকসের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিক্রি হয় কোরবানির ঈদে।
এবার ঈদ পড়েছে পুরো গরমের মধ্যে। গরমে কোমলপানীয়ের চাহিদা এমনিতেই বেশি থাকে। একই সঙ্গে অতিথি আপ্যায়নের অনুষঙ্গ হয়ে ওঠায় কোরবানি ঈদ কেন্দ্র করে বাজারে কোমলপানীয়ের চাহিদা তুঙ্গে।

১২ হাজার কোটি টাকার বাজার
কোম্পানিগুলোর তথ্যমতে, দেশে কোমলপানীয়ের বাজার ১০ থেকে ১২ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে কার্বোনেটেড সফট ড্রিংকসের (সিএসডি) বাজার প্রায় ছয় হাজার কোটি টাকার। প্রতিবছর প্রায় তিন হাজার কোটি টাকার এনার্জি ড্রিংকস, ৫শ কোটি টাকার জুস, ৬শ কোটি টাকার ফ্লেভার ড্রিংকস ও ৫শ কোটি টাকার মিল্ক অ্যাডেড ড্রিংকস বিক্রি হয়।

কোমলপানীয় দোকানে সাজানো কোমলপানীয়

এছাড়া বোতলজাত পানির বাজারও প্রায় ১৫শ কোটি টাকার। আর দেশে প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে বড় হচ্ছে কোমলপানীয়ের বাজার।
দেশে প্রধানত কোমলপানীয় উৎপাদন ও বিপণন করে প্রাণ বেভারেজ লিমিটেড, আকিজ ভেঞ্চারের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মেঘনা বেভারেজ লিমিটেড, পারটেক্স বেভারেজ, গ্লোব বেভারেজ, কোলা-কোলা বাংলাদেশ ও পেপসিকো বাংলাদেশ।
প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. নুরুল হক পরশ বলেন, ‘দেশে বেভারেজ বাজারের আকার গত বছর প্রায় ১২ হাজার ১৯১ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিবছর গড়ে ১০ শতাংশ হারে এ বাজারের প্রবৃদ্ধি হচ্ছে।’
তবে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, ‘সবশেষ তথ্য অনুযায়ী এ বাজার অন্তত ১০ হাজার কোটি টাকারও বেশি।’

কোরবানিতে বিক্রি ১৫-২০ শতাংশ কোমলপানীয়
দেশে সারাবছর যে পরিমাণ কোমলপানীয় বিক্রি হয়, তার ১৫ থেকে ২০ শতাংশই বিক্রি হয় কোরবানির ঈদে। আর দুই ঈদে বিক্রি হয় মোট বিক্রির ২৫ থেকে ৩০ শতাংশ। কোরবানির ঈদে বেশি বিক্রি হয় বড় আকারের বোতলজাত কোমলপানীয়। ৫০০ মিলিলিটার কিংবা তার চেয়ে বড় বোতলগুলোর ৩০ থেকে ৩৫ শতাংশ বিক্রি হয় শুধু কোরবানির ঈদেই। আর ২৫০ মিলিলিটার বোতলের বিক্রি তো আছেই।

বৈশ্বিক বাজার এখনো ছোট, রয়েছে সুযোগ
বাংলাদেশের কোমলপানীয়ের বাজার এখনো ছোট। তবে এখানে ব্যবসার সুযোগ রয়েছে বলে মনে করেন কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে কোমলপানীয়ের বাজার বাংলাদেশে এখনো ছোট। এখানে ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে। আমরা সবাই এখন এটি নিয়ে কাজ করছি।’
শাদাব আহমেদ খান বলেন, ‘দুই ঈদেই দেশে কোমলপানীয়ের বিক্রি বাড়ে। তবে কোরবানির ঈদে বিক্রি তুলনামূলক বেশি হয়। কারণ মাংসের সঙ্গে অনেকেই কোমলপানীয় পান করতে পছন্দ করেন।’
বাজারে কোকা-কোলার অবস্থান প্রসঙ্গে শাদাব আহমেদ খান বলেন, ‘বাংলাদেশের বাজারে এখনো স্থানীয় ব্র্যান্ডগুলো শক্ত অবস্থানে রয়েছে। কোকা-কোলা এখন মার্কেট লিডার নয়।’
জানতে চাইলে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. নুরুল হক পরশ বলেন, ‘প্রতিবছরই কোরবানির ঈদ সামনে রেখে কোমলপানীয়ের বিক্রি বাড়ে। সারাবছর যে পরিমাণ বিক্রি হয়, তার ৩০ শতাংশ বিক্রি হয় কোরবানির ঈদেই। সারাবছর যে পরিমাণ কার্বোনেটেড সফট ড্রিংকস বিক্রি হয় তার ১৫ থেকে ২০ শতাংশ বিক্রি হয় কোরবানির ঈদে।’
তিনি জানান, জুস, ফ্লেভার্ড ড্রিংকস ও মিল্ক অ্যাডেড ড্রিংকস ক্যাটাগরিতেও ঈদ কেন্দ্র করে চাহিদা বাড়ে। বিশেষ করে পরিবারভিত্তিক আয়োজন, অতিথি আপ্যায়ন ও গরম আবহাওয়ার কারণে এসব পানীয়ের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।
প্রাণ আরএফএল গ্রুপের এই কর্মকর্তা বলেন, ‘কোরবানির ঈদে সবচেয়ে বেশি বিক্রি হয় বড় আকারের, অর্থাৎ ৫০০ মিলি, ১ লিটার ও ২ লিটারের বোতলগুলো। সারা বছরে আমরা যে পরিমাণ বিক্রি করি, তার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশই হয় এই ঈদ মৌসুমে। শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পুরো ক্যাটাগরিতেই কোরবানির ঈদ কেন্দ্র করে বড় সাইজের সফট ড্রিংকসের বিক্রি ব্যাপক বেড়ে যায়। মোট বিক্রির প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ এই সময়েই হয়।’
নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি শীর্ষ বেভারেজ কোম্পানির এক কর্মকর্তা বলেন, ‘দুই ঈদের সময় অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেভারেজের ভোগ বেড়ে যায়। এটা পুরো ইন্ডাস্ট্রিরই একটা ট্রেন্ড। বিশেষ করে কোরবানির ঈদে ভারী খাবার বেশি খাওয়া হয় বলে মানুষ কার্বোনেটেড বেভারেজ বেশি গ্রহণ করে।’
তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতিতে একটা ধারণা আছে যে, ভারী খাবারের পর সফট ড্রিংকস হজমে সহায়তা করে। তবে এখন বিষয়টা শুধু হজমের মধ্যে সীমাবদ্ধ নেই, কার্বোনেটেড বেভারেজ এখন লাইফস্টাইলের অংশ হয়ে গেছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘দেশের সংস্কৃতিতে এখন অতিথি আপ্যায়নের সঙ্গে সফট ড্রিংকস ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ঈদে বাসায় অতিথি এলে খাবারের সঙ্গে বেভারেজ পরিবেশন করা এখন সাধারণ চিত্র। ফলে ঈদ এলেই কোমলপানীয়ের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়।’

ঈদে ছোট দোকানেও বিক্রি হয় লাখ টাকার বেশি
সংশ্লিষ্টরা বলছেন, গরম আবহাওয়া, মাংসভিত্তিক খাবার ও পারিবারিক আয়োজনের কারণে প্রতিবছরই কোরবানির ঈদ ঘিরে কোমলপানীয়ের বাজারে বাড়তি গতি তৈরি হয়। দোকানিরাও একই কথা বলছেন। এসময় ছোট দোকানিদের অনেকে লাখ টাকার কোমলপানীয় বিক্রি করেন।
মিরপুরের শেওড়াপাড়ায় কথা হলে খুচরা দোকানি জসিম উদ্দিন বলেন, ‘দুই ঈদে কোমলপানীয়ের চাহিদা বাড়ে। এসময় আমার মতো ছোট দোকানেও লাখ টাকার সফট ড্রিংকস বিক্রি হয়। এরই মধ্যে ৬০ হাজার টাকার সফট ড্রিংকস কিনেছি। হয়তো ঈদের আগের দিনেই অর্ধেক বিক্রি হয়ে যাবে।’
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজবাড়ী বাজারের পাভেল স্টোরের মালিক পাভেল মিয়া বলেন, ‘ঈদের সময় গ্রামে কোমলপানীয় অনেক বেশি চলে। কোরবানির ঈদে প্রায় সব পরিবারই কেনে। আবার শহর থেকে যারা গ্রামে আসেন, আড্ডার সময়ও তারা কোমলপানীয় খান।’
এবার ঈদে তিন লাখ টাকার সফট ড্রিংকস উঠিয়েছেন জানিয়ে বলেন, ‘ঈদের পরে তিন-চারদিনের মধ্যে এসব পানীয় বিক্রি হয়ে যাবে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন, রাতে ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।নির্ধারিত ...
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, পণ্ড করছে বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার (৫ জুন) অর্ধশতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা চালায় তারা। ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এবং "প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সদর ও উপকূলীয় উপজেলা ...
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো ...
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
সংসদের ২য় অধিবেশন: অস্ত্রশস্ত্র-বিস্ফোরক দ্রব্য বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ যেসব এলাকায়
আগামী রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। অধিবেশন ঘিরে আগামীকাল শনিবার (৬ জুন) রাত ১২টা ...
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
গভীর আকর্ষণ থেকেই নিখোঁজ তিন কিশোরী, চার দিনপর মোহাম্মদপুরে উদ্ধার
রাজধানীর পল্লবী ও তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে চার দিন পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে উদ্ধার করেছে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: কনস্টিটিউশন ওয়াচডগের উদ্বেগ
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংবিধান বিষয়ক গবেষণা প্ল্যাটফর্ম কনস্টিটিউশন ওয়াচডগ। গত ২৭ মে ...
১০
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ...
 
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন ...
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিজিবির চিকিৎসা সেবা প্রদান
চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত এলাকায় নিজ উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (২৪ মে) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ...
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
ঈদে ৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, ইমিগ্রেশন চালু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আমদানী রফতানীসহ সকল কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ...
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২
সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেফতার ...
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এক মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩৫ শতাংশ, মোট মামলার প্রায় অর্ধেকের আইনি ভিত্তি অজানা
এপ্রিল মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা এক মাসের ব্যবধানে ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ...
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়াশিল্প এখন খাদের কিনারে। কুরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ আবর্তিত হতো, ...
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদের ছুটিতে চোরের নজরে ফাঁকা বাসা
ঈদুল আজহা ঘিরে ফাঁকা হচ্ছে ঢাকা। নগর জীবনের যান্ত্রিকতা একপাশে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ...
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’, স্কুল ফিডিংয়ে ‘থ্রি-স্ট্রাইক’ নীতি!
দেশের ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পে পচা, বাসি ও নিম্নমানের খাবার সরবরাহ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ...
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
৬ জেলায় সড়কে ঝরল ২৭ প্রাণ
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ...
১০
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? জানুন দূর করার ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্য এখন খুব সাধারণ একটি সমস্যা, যা অনিয়মিত খাবার, কম পানি পান, ব্যস্ত জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দেখা দেয়। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com