/ অপরাধ / পরিচিত তরুনীর স্বামীর পরিকল্পনা:'সন্দেহ' থেকে ভাড়াটে খুনি দিয়ে রাকিব হত্যা- পুলিশ
পরিচিত তরুনীর স্বামীর পরিকল্পনা:'সন্দেহ' থেকে ভাড়াটে খুনি দিয়ে রাকিব হত্যা- পুলিশ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Thursday, 19 March, 2026 at 11:16 PM
পরিচিত তরুনীর স্বামীর পরিকল্পনা:'সন্দেহ' থেকে ভাড়াটে খুনি দিয়ে রাকিব হত্যা- পুলিশরাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ ছাত্র (টিকটকার) রাকিব হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলছে, টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট/ টিকটিক বানাতো রাকিব। তার সঙ্গে জান্নাত মুন নামে এক তরুনীর পরিচয় হয়। পরে সন্দেহ থেকে মুনের স্বামী 'সাজিদের পরিকল্পনাতেই' এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আর এই  হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাই 'ভাড়াটে খুনি'। 
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।

গ্রেফতারকৃতরা হলো- শিহাব, জয়, রাফিন, সাগর এবং সালাউদ্দিন। এদের মধ্যে ঘটনাস্থল থেকে রাফিনকে গ্রেফতার করা হয়েছিল। পরে শিহাব আর জয়কে খুলনা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে ও সালাউদ্দিনকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

মাসুদ আলম বলেন, 'খুলনা অঞ্চলের মাদক কারবারি সাজিদের' সঙ্গে রাকিবেও একসময় 'ভালো সম্পর্ক' ছিল। টিকটকের কারনে সাজিদের স্ত্রীর সঙ্গে রাকিবের যোগাযোগের ফলে 'সন্দেহ' থেকে ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করান সাজিদ।

তিনি বলেন, মুনের সাথে যে সম্পর্ক, এটা কোন পর্যায়ে গেছে হয়তো জান্নাতের সাথে আবার কথা বললে বুঝতে পারবো বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তোবা সাজিদ সন্দেহের চোখে দেখতো। এটা নিয়ে বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসছিল। এটারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি, সাজিদ হত্যারীদের টাকা দিয়ে ফিট (ভাড়া) করে দেয়।

যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে চারজন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে জানিয়ে তিনি বলেন, যে শুট করেছে তার নাম আলামিন, আলামিনকে আমরা এখনো পর্যন্ত পর্যন্ত ধরতে পারি নাই। শিহাব, জয় এবং রাফিন চাপাতি এবং চাকু দিয়ে কুপায়। আর সাগর কোপায়নি কিন্তু, একসাথেই ছিল। আর অস্ত্র যোগান দেওয়া এবং কে কোথায় থাকবে  সালাউদ্দিন সেটির সমন্বয় করেছিল। বলে 

তিনি আরো বলেন, এর সাথে যারা যারা জড়িত আছে, আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি। আমরা পাঁচজনকে ধরেছি। এর বাইরে আরো সাত-আট জন আছে। সবাইকে আস্তে আস্তে ধরে ফেলবো।

ডিসি মাসুদ আলম বলেন, হত্যাকারীরা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই ঢাকাতে আসে। এসে তারা ঢাকার বিভিন্ন হোটেলে বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে বেশ কয়েকজন ছিল। সোনারগাঁ হোটেলেও দুইজন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি।

তারা এর মধ্যে রাকিবকে হত্যার জন্য 'রেকি করা হয়'। রাকিবের প্রতিদিন রাতে শহীম মিনার এলাকায় যেতো। যেহেতু সে টিকটক করে টিকটক এ কন্টেন্ট ক্রিয়েট করে, তার একটা বড় সার্কেল ছিল। ঘটনার দিন পরিকল্পনা অনুযায়ী চারজন সরাসরি থাকে, আর বাদবাকি যারা থাকে তারা ব্যাকআপে থাকে।

তিনি আরো বলেন, রাকিব দুই-তিনবছর আগে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে ৪-৫ মাস আগে বিয়ে করেছে অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনেছি তার বন্ধু বান্ধবের কাছ থেকে। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মুন ওরফে জান্নাত। জান্নাতের স্বামী সাজিদ আবার ড্রাগ ডিলার এবং খুলনা অঞ্চলে তার বসবাস। সে তাদেরকে পাঠায় দেয় রাকিবকে কিল করার জন্য, তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি।

তিনি আরো বলেন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে মাঝেমাঝে বড় ধরনের ঘটনা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এরা খুবই দুর্ধর্ষ এবং এরা টাকা পাইলে যে কাউকে খুন করতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের উঠার জন্য কোন নৌযান ও জেটি না থাকায় বারবার লঞ্চ চাপায় যাত্রী হতাহতের ...
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের ...
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
রোটারিয়ান রাসেল মাহবুব সামাজিক অঙ্গনে ও মানবিক সেবামূলক কাজের অংশীদারিত্বে সিলেটে এক পরিচিত নাম।  ইসলামী বিধি,  নিয়ম-নীতি, রীতি নীতি  অনুযায়ী ...
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়সূচির ...
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘যথাযথ প্রচেষ্টায়’ অংশ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ ও ...
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০২৬ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ভিসা-মুক্ত নীতির ক্ষেত্রে ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ...
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলিমরা পবিত্র মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেন। মুসলিমদের ২০৩০ সালে ৩৬টি রোজা রাখতে হবে; ...
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ ...
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামালের (৪২) লাশ ফেরত দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার ...
১০
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
চট্টগ্রামের বোয়ালখালীতে সঞ্চয় নাথ নামের এক যুবক  স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।  বর্তমান তার নাম মোহাম্মদ আবদুর রহমান। সে ...
 
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
১০
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com