/ অপরাধ / ৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল
৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 10 March, 2026 at 12:18 AM
৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়ালইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে (সপ্তম ফেইজের) ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অর্থ আত্মসাতে যে শুধু কর্মচারীরা জড়িত-তা কখনই হতে পারে না। এর পেছনে অনেক বড় রাঘববোয়াল রয়েছে।
প্রকল্প পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, অ্যাকাউন্ট্যান্ট এবং আইটি সহকারী মিলেমিশে এই দুর্নীতি করেছেন।

এদিকে প্রকল্প পরিচালকরা সবাই ক্যাডার কর্মকর্তা হওয়ায় ইতোমধ্যে তাদের অনেকই অবসরে গেছেন। কর্মরতদের বিষয়ে কথা বলতে নারাজ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের পরিষ্কার বক্তব্য, এ বিষয়ে কথা বলতে গেলে তাদের চাকরি থাকবে না।

সূত্র বলছে, ভয়াবহ এ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন ক্যাডার কর্মকর্তাদের রক্ষা করার অপচেষ্টা চলছে। এমনভাবে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে যাতে কর্মকর্তারা পার পেয়ে যান। তবে অধিকতর তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শেখাতে ইফা শিশু ও গণশিক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু করে। এর লক্ষ্য হচ্ছে শিশুরা শৈশব থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে। দেশের সব বিভাগে ইফার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয় এবং এখনো হচ্ছে। দেশের সব বিভাগে ৪৫ হাজারের বেশি শিক্ষক রয়েছে। মাসিক ৬ হাজার টাকা বেতনে তারা শিশুদের কুরআন শিক্ষা দিয়ে থাকেন। অবশ্য পুরাতন শিক্ষকদের বার্ষিক ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়। এ বিপুলসংখ্যক শিক্ষকের বেতন দিতে গিয়ে পিডির পিও রাশেদুল ইসলাম, ক্যাশিয়ার সুমন শিকদার এবং লেজার কিপার মনিরুল ইসলাম প্রকল্পের কর্তাব্যক্তিদের পরস্পর যোগসাজশে ৬ কোটি ১১ লাখ ১২ হাজার ৫০৯ টাকা আত্মসাৎ করেছেন।

জানতে চাইলে ইফার শিশু ও গণশিক্ষা প্রকল্পের বর্তমনি পিডি এসএম তরিকুল ইসলাম বলেন, কর্মচারীরা অর্থ আত্মসাৎ করেছে এটা সত্য। তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে দুদক বিষয়টি তদন্ত করছে। প্রকল্পের অর্থ আত্মসাতের সময় কোন কোন কর্মকর্তা পিডি ছিলেন এমন প্রশ্নে এসএম তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, একাধিক পিডির সময় এ ঘটনা ঘটেছে। বিশেষ করে সাবেক যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল এবং সফিউল আলম তালুকদারের সময় ঘটেছে বলে শুনেছি। 

বিষয়টি নিয়ে ইফা থেকে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় সংস্থাটির সহকারী পরিচালক (কার্যক্রম-১) মো. জামাল উদ্দিনকে। তিনি বলেন, এভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি সত্য। কিন্তু শুধু কর্মচারীরা এত টাকা এককভাবে আত্মসাৎ করবে-তা কখনই হতে পারে না। এর পেছনে অনেক বড় রাঘববোয়াল রয়েছে। আমরা তদন্ত করে প্রভাবশালীদের দোষী সাব্যস্ত করা সম্ভব নয়। সে কারণে বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের জন্য দায়িত্ব ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। 

প্রায় একই ধরনের কথা বলেন তদন্তের সঙ্গে সম্পৃক্ত অন্য দুজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে রাজি হননি। তারা জানান, আসল গডফাদারের কথা কেউ বলছেন না। 

তারা আরও জানান, শিশু ও গণশিক্ষা প্রকল্পের পিডির পিও মো. রাশেদুল ইসলাম সংস্থাটির সাবেক পরিচালক হালিম হোসেন খানের ভাগনে। বিগত সরকারের সময় তিনি ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের মাসিক সম্মানির সফট কপি প্রস্তুত করে ব্যাংকে পাঠাতেন। এ সুযোগে রাশেদুল ইসলাম রূপালী ব্যাংক ইফা উপ-শাখা, সোনালী ব্যাংক পিএসি শাখা, সোনালী ব্যাংক পোস্তগোলা শাখায় তার স্ত্রী, মা, বোন ও বান্ধবীসহ অনেকের নামে শিক্ষকদের মাসিক সম্মানির টাকা পাঠাতেন। কিন্তু তারা কেউ পড়াতেন না। অর্থাৎ তারা শিক্ষকই নন। কিন্তু ভাতা পেয়েছেন বছরের পর বছর। বিষয়টি তদন্তে ধরা পড়েছে। অনেক এলাকার বৈধ শিক্ষদের বেতন আটকে রেখে রাশেদুল ইসলাম ঘুসের বিনিময়ে তা ছাড় করতেন। বিশেষ করে ঢাকার কদমতলী, শ্যামপুর, পোস্তগোলা, বংশাল, ডেমরা ও মাতুয়াইল এলাকার শিক্ষকরা এ বিষয়ে যে অভিযোগ করেছেন তার সত্যতা পাওয়া গেছে। 

ইফার তদন্ত প্রতিবেদনে পিও রাশেদুল ইসলাম ভুয়া নামে মাসিক সম্মানি পাঠাতে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। শেরেবাংলা জোনের অবৈধ ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার ওমর ফারুক, আব্দুল আজিজ, কবির, হেলাল, গোলাম কাদর ও মাদারীপুরের ফিল্ড সুপারভাইজার ইয়াসমিন আক্তারসহ অনেককে তার সিন্ডিকেটের সদস্য হিসাবে যুক্ত করেন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, তাদের সবার ৬ মাসের কললিস্ট ও বিকাশ নম্বর পরীক্ষা করলে আসল চিত্র বেরিয়ে আসবে। সেই সঙ্গে শিশু ও গণশিক্ষা প্রকল্পে প্রেষণে নিয়োজিতদের ব্যাংক হিসাব যাছাই করলে অথবা ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এছাড়া রাশেদুল ইসলাম পিডির পিও থাকাকালে অন্যদের সহায়তায় অবৈধ বিল ভাউচারে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অর্থাৎ তিনি ভ্রমণ না করেও ভ্রমণ বিল নিয়েছেন এবং প্রশিক্ষণ না নিয়ে প্রশিক্ষণ ভাতা তুলেছেন। 

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্পের লেজার কিপার মো. মনিরুল ইসলাম মৌখিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। পরে তার কাছ থেকে তদন্ত কমিটি লিখিত বক্তব্য গ্রহণ করেন। লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম দাবি করেন ক্যাশিয়ার সুমন শিকদারের প্ররোচনায় তিনি এসব করেছেন এবং কিছু দিন সময় দিলে আত্মসাৎকৃত অর্থ তিনি ফেরত দেবেন।

তদন্ত কর্মকর্তারা জানান, তদন্তকালে ক্যাশিয়ার সুমন শিকদারের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৯৯ লাখ টাকা এবং রাশেদুল ইসলামের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৩২ লাখ টাকার স্থিতি পাওয়া গেছে। এছাড়া লেজার কিপার মনিরুল ইসলামের অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

বিষয়টি অধিক তদন্ত করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

জানতে চাইলে এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অনুদান) মো. ফজলুর রহমান বলেন, ‘তদন্ত শেষে আমরা যে পেয়েছি তা অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে দুদকে পাঠিয়েছি। এর বেশি কিছু বলতে গেলে আমার চাকরিই থাকবে না।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
হেলিকপ্টারের মতো যেকোনো জায়গা থেকে উঠানামা করতে পারা বিমান X-76 তৈরির কাজ শুরু
মার্কিন গবেষণা সংস্থা DARPA একটি নতুন পরীক্ষামূলক বিমান X-76 তৈরির কাজ শুরু করেছে। এই বিমানটির লক্ষ্য হলো জেট বিমানের গতি ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
হামলার নিশানায় তেল স্থাপনা: বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য ...
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
ইরান যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়াতে পারে
মার্চ মাসজুড়ে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম ২০০৮ ও ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে ...
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান
কর ছাড়ের বড় সুবিধা পাওয়ার পরও বছরের পর বছর ভ্যাট ফাঁকি দেওয়ার এক অভিনব কৌশল উন্মোচন করেছে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
"মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম"
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মেহেদী হাসান ফারুক বলেন, মাহে রমজান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম। এ মাস ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই ...
১০
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় ...
 
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে; এটি মূলত জনগণের আমানত। সেই আমানত যখন কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা বা ব্যবসায়িক ...
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ: জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব ...
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ...
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা
ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র ...
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া ...
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!
সাবেক ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে জন্ম নিয়েছিল ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)। ...
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের ...
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা ...
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
নির্বাচন পরবর্তী মিয়ানমারঃ রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তিন ধাপে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথম ধাপের নির্বাচন শুরু ...
১০
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী, নেপথ্যে কী?
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com