/ জাতীয় / ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 17 March, 2026 at 4:37 AM
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিতআসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ছক প্রণয়ন করেছে পুলিশ। এই ছকে ঘরমুখো মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় যেন মানুষের কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে মাঠপর্যায়ে কড়া নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সারা দেশে যানজটপ্রবণ ২০৭টি স্থান এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে।

এগুলোর মধ্যে ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ৫০টি, ঢাকা-চট্টগ্রাম মহাড়কে ৪৫টি, ঢাকা-সিলেট মহাসড়কে ৪৩টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২১টি, ঢাকা-আরিচা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ১৪টি করে, ঢাকা-কক্সবাজার মহাসড়কের নয়টি এবং যশোর-খুলনা মহাসড়কের ছয়টি স্থান রয়েছে। পুলিশ সদর দপ্তরের কড়া বার্তা, কোনোভাবেই এসব যানজট সহ্য করা হবে না।

রোববার এক জুম মিটিংয়ে সারা দেশের পুলিশ সদস্যদের উদ্দেশে এ বার্তা দেন আইজিপি আলী হোসেন ফকির। ওই মিটিংয়ে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং পুলিশ সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এদিকে ঈদের ছুটিতে যারা রাজধানী ছাড়বেন তাদের উদ্দেশে ডিএমপির পরামর্শ- ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়স্বজনের কাছে রেখে যান। ঢাকায় কারও আত্মীয়স্বজন না থাকলে প্রয়োজনে মূল্যবান জিনিস থানায়ও রাখা যেতে পারে।

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরতে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ পরামর্শ দেন।

জুম মিটিংয়ে আইজিপি বলেছেন, সুনির্দিষ্ট পূর্ব তথ্য ছাড়া সড়ক-মহাসড়কে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন থামানো যাবে না। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। মহাসড়কে বন্ধ করতে হবে নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডিউটি করার সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। বেপরোয়া গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে নির্দেশ দেন। সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে আজ থেকে সিনিয়র পুলিশ অফিসারদের মাঠে নামাবেন বলেও তিনি জানান। বলেছেন, সড়ক দুর্ঘটনার কারণেও রাস্তায় যানজট হতে পারে। এ কারণে বিভিন্ন পয়েন্টে রেকার প্রস্তুত রাখতে হবে, যাতে দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত অপসারণ করা যায়।

সংবাদ সম্মলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদ সামনে রেখে নগরবাসীর যাত্রা নির্বিঘ্ন করাসহ ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীকে বাসা ছাড়ার আগে দরজা-জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ পরীক্ষা করে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুরোনো ক্যামেরা সচল রাখার আহ্বান জানান মো. সরওয়ার। রাতের বেলায় বাসার আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথাও বলেন তিনি।

ঈদের সময় ফাঁকা ঢাকায় অপরাধ প্রতিরোধে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। রাজধানীতে প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল ও গাড়ি দিয়ে মোবাইল প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় ৭০টির বেশি চেকপোস্ট বসানো রয়েছে। বিভিন্ন এলাকায় ফুট প্যাট্রোল চলছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবেন।

রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অতিরিক্ত প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তিনি বলেন-ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে বিশেষ নজরদারি চলছে। ঈদের দিন থেকে কয়েক দিন ফাঁকা ঢাকায় রেসিং বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ঠেকাতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আবদুল্লাহপুর ও গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ছুটির সময় পাড়া-মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

রাতে ছিনতাইকারী, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকায় নির্মিত ব্লক রেইড পরিচালনার মতো বিশেষ অভিযানগুলো চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াত টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, নগরবাসী যাতে বাসায় গিয়ে ইফতার করার সুযোগ পান, সেজন্য রোজায় নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গেয়েদা পুলিশ। এছাড়া লক্কড়-ঝক্কড় গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলে জানান তিনি।

ঢাকার বহির্গমন সড়কগুলোর মধ্যে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে তাঁতীবাজার হয়ে বাবুবাজার ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মোহাম্মদপুর বসিলা ব্রিজ সড়ক এবং প্রয়োজন না থাকলে ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। ফাঁকা ঢাকায় রেসিং বা ওভার স্পিডিং রোধ করতে ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আব্দুল্লাহপুর এবং গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সরওয়ার বলেন, আমাদের ক্রাইমপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। ঢাকা মহানগরে প্রতিদিন তিনশর মোটরসাইকেল এবং গাড়িতে মোবাইল প্যাট্রোল চলছে। রাতের বেলা সত্তরের উপরে চেকপোস্ট আছে। ফুট প্যাট্রোল অজস্র আছে। অফিসার ও ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে।

নাগরিকদের উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখার জন্য যাত্রীদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। ঈদের আগে ও পরে ৩ দিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
ঈদ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ছক পুলিশের: যানজটপ্রবণ ২০৭ সড়ক চিহ্নিত
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ছক প্রণয়ন করেছে পুলিশ। এই ছকে ঘরমুখো মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ...
র‌্যাব এসবিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল
র‌্যাব এসবিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান পদায়ন ...
নবিজি (সা.) সময়কে গালি দিতে নিষেধ করেছেন যে কারণে
নবিজি (সা.) সময়কে গালি দিতে নিষেধ করেছেন যে কারণে
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,لاَ تَسُبُّوا الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُতোমরা সময়কে গালি-গালাজ করো ...
শর্তসাপেক্ষে চাকরি ফিরে পাচ্ছেন ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআই
শর্তসাপেক্ষে চাকরি ফিরে পাচ্ছেন ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআই
২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলকৃত ১২৩ পুলিশ সার্জেন্ট ও ২০৭ এসআইকে শর্তসাপেক্ষে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র ...
বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে
বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে
ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু আজ মঙ্গলবার। সোমবার ছিল সরকারি দপ্তরের শেষ কর্মদিবস। এদিন বিকালের পর থেকেই রাজধানীর বাস, ট্রেন ...
‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’
‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান ...
ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ: বাসে অতিরিক্ত ভাড়া, ট্রেনে স্বস্তি, লঞ্চে যাত্রীর চাপ
ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ: বাসে অতিরিক্ত ভাড়া, ট্রেনে স্বস্তি, লঞ্চে যাত্রীর চাপ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি যেতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে তুলনামূলক কম ভিড়ে ...
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
পার্ল হারবারের পর যে ২ দেশ প্রকাশ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে সবচেয়ে আলোচিত সামরিক হামলাগুলোর একটি হলো পার্ল হারবার হামলা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল ...
তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায়: সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
তত্ত্বাবধায়কের পূর্ণাঙ্গ রায়: সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন প্রধান
সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ...
১০
হরমুজে ট্রাম্পের ডাকে সাড়া নেই: টার্গেট এবার নেতানিয়াহু
হরমুজে ট্রাম্পের ডাকে সাড়া নেই: টার্গেট এবার নেতানিয়াহু
সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবার হত্যার টার্গেট করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কেবল চরম আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচল ব্যাহত হলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কারণ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত করছে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন শুল্ক
বাংলাদেশ-ভারতসহ বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় আছে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ...
১০
ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার-এ বিশেষ সুবিধা উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মীরা। সম্প্রতি গুলশানে প্রাইম ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com