/ শিক্ষা / ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 2 September, 2025 at 3:25 PM
ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিতবাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র অনুমোদিত অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ২০২৫ -এর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করেছে।
ইউসিবিডির গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠানটির এ আয়োজনে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানানো হয়। এমইউএফওয়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফাউন্ডেশন প্রোগ্রাম। সফলভাবে এ প্রোগ্রাম সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।  
ইউসিবিডির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়।  এরপর ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমি আমাদের নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে চাই, তারা মোনাশ ইউনিভার্সিটিতে যাওয়ার নিশ্চিত পথে অগ্রসর হয়েছে। বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের ফলাফল অস্ট্রেলিয়ার চেয়েও ভালো। আমাদের এখানে শিক্ষার্থীদের ভর্তি দিন দিন বাড়ছে। এখন শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউসিবিডির ওপর আস্থা রাখেন কারণ, তারা ইউসিবিডিকে আন্তর্জাতিকমানের শিক্ষা গ্রহণে  বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সাথে সেতুবন্ধন হিসেবে মনে করেন।”  
এছাড়াও, অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ড্যানিয়েল লাম এবং বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির প্রতিনিধি আজরা করিম। 
অনুষ্ঠানে আজরা করিম বলেন, “ইউসিবিডি সবসময় সর্বোচ্চ অ্যাকাডেমিক মান বজায় রাখে। এখানকার শিক্ষা-সহায়ক পরিবেশ শিক্ষার্থীদের সামগ্রিকভাবে উন্নয়নে সহায়তা করে। ইউসিবিডি ধারাবাহিকভাবে দুর্দান্ত ফলাফল করে আসছে, আর এর পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকগণ এবং আন্তর্জাতিক কারিকুলামে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষার্থীদের সফলতার পথে মোনাশ ইউনিভার্সিটির বিশ্বমানের অংশীদার ইউসিবিডি।”
এ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সিনিয়র লেকচারার আমব্রিন জামান ‘এমইউএফওয়াই’ প্রোগ্রামের পাঠ্যক্রম এবং ‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতি ব্যাখ্যা করেন। ‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতে  শিক্ষার্থীদের গতানুগতিক ফাইনাল পরীক্ষা দিতে হয় না, তার বদলে পুরো সেমিস্টার জুড়ে বিভিন্ন ভাগে পরীক্ষা নেয়া হয়। ইউসিবিডির ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস অ্যাকাডেমিক নীতিমালা ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন। স্টুডেন্ট সাপোর্ট প্রধান মার্জিয়া আল-হাকিন শিক্ষার্থীদের জন্য থাকা  বিভিন্ন সহায়তা ও কার্যক্রম নিয়ে কথা বলেন। এছাড়াও, আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার পদ্ধতি ও মোনাশ কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন লার্নিং মেটেরিয়াল কীভাবে ব্যবহার করতে হবে, তা দেখান। 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও একটি আলাদা ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা হয়। এ সেশন পরিচালনা করেন অধ্যাপক হিউ গিল ও প্যারেন্ট এনগেজমেন্ট কাউন্সিলর সামিয়া সালাম। অভিভাবকেরা ‘এমইউএফওয়াই’ প্রোগ্রাম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পান এবং এই প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা কীভাবে মোনাশসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে, সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারেন। 
ইউসিবিডি বাংলাদেশে আন্তর্জাতিক প্রোগ্রামের প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম প্রতিষ্ঠান। ও/এ এস/ এ/ এস এস সি/ এইচ এস সি পাশ করা শিক্ষার্থীরা এখান থেকেই মোনাশ ইউনিভার্সিটি কিংবা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ইউনিভার্সিটি অব ল্যাঙ্কাশায়ার এর আন্তর্জাতিক ডিগ্রি নিজ দেশে ঢাকার ইউসিবিডি ক্যাম্পাস থেকেই সম্পন্ন করতে পারবেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা
ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যাত্রীবাহী লঞ্চে যাত্রীদের উঠার জন্য কোন নৌযান ও জেটি না থাকায় বারবার লঞ্চ চাপায় যাত্রী হতাহতের ...
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের ...
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
জনগণ চাইলে সিসিকের ২৯ নং ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী -রাসেল মাহবুব
রোটারিয়ান রাসেল মাহবুব সামাজিক অঙ্গনে ও মানবিক সেবামূলক কাজের অংশীদারিত্বে সিলেটে এক পরিচিত নাম।  ইসলামী বিধি,  নিয়ম-নীতি, রীতি নীতি  অনুযায়ী ...
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধে স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়সূচির ...
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি নিয়ে বড় পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত বৃটেন, ফ্রান্স সহ ৬ দেশ
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘যথাযথ প্রচেষ্টায়’ অংশ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ ও ...
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
যেসব দেশে যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না
বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০২৬ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ভিসা-মুক্ত নীতির ক্ষেত্রে ভ্রমণকারীদের কোনো ধরনের ভিসা ...
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি
রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলিমরা পবিত্র মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করেন। মুসলিমদের ২০৩০ সালে ৩৬টি রোজা রাখতে হবে; ...
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ ...
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামালের লাশ
ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামালের (৪২) লাশ ফেরত দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার ...
১০
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
বোয়ালখালীতে দুই যুবকের পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ
চট্টগ্রামের বোয়ালখালীতে সঞ্চয় নাথ নামের এক যুবক  স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।  বর্তমান তার নাম মোহাম্মদ আবদুর রহমান। সে ...
 
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে - সিসিক প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের ...
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
এমিরেটস, কাতার এয়ারওয়েজ ফ্লাইটের ফার্স্ট ও বিজনেস ক্লাস ফাঁকা
ফ্রাংকফুর্ট বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ভ্রমণে বড় ধরনের প্রভাব ...
১০
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
বাজার তদারকি না থাকায় ঈদের আগে সিন্ডিকেট সক্রিয়: ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট
রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে ভোজ্যতেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খুচরা বাজারে অনেক জায়গায় সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com